রক্ষণভাগকে শক্তিশালী করতে এই পাহাড়িকে সই করাল কলকাতার বড় ক্লাব

চলতি দলবদলের বাজারে একের পর এক চমক দিয়েই চলেছে মহামেডান (Mohammedan Sporting Club )। গন্তব্য আইলিগ নাকি আইএসএল,তা এখনও স্পষ্ট না হলেও,একের পর এক ফুটবলারকে সই করিয়ে নিজেদের ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Mohammedan Sporting Club

চলতি দলবদলের বাজারে একের পর এক চমক দিয়েই চলেছে মহামেডান (Mohammedan Sporting Club )। গন্তব্য আইলিগ নাকি আইএসএল,তা এখনও স্পষ্ট না হলেও,একের পর এক ফুটবলারকে সই করিয়ে নিজেদের স্কোয়াড’কে দারুণ শক্তিশালী করে তুলছে চেরিনশভের দল।

এবার মিজোরামের সেন্ট্রাল ব্যাক সাইরুয়াট কিমাকে সই করাল সাদা কালো ব্রিগেড। দীর্ঘকায় এই ডিফেন্ডারের এর আগে জামশেদপুর, বেঙ্গালুরু সুদেভা দিল্লির হয়ে খেলার অভিজ্ঞতা আছে।২০২৪ সাল অবধি তার সাথে চুক্তি করেছে সাদা কালো ব্রিগেড।

   

শুধুমাত্র দেশি ফুটবলার নয়,বিদেশি ফুটবলারদের দলে নেওয়ার ক্ষেত্রেও বিশেষ ভাবে উদ‍্যোগী হয়ে উঠছে মহামেডান।শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলা দেশহর্না ব্রাউন’কে দলে পেতে চাইছে মহামেডান।শোনা যাচ্ছে এই ফুটবলারের এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে ক্লাবের কর্মকর্তারা।তবে তিনি এলে মার্কাস জোসেফের সাথে তার জুঁটি যে অত‍্যন্ত দেখার মতো একটা বিষয় হতে চলেছে সেই কথা বলাই বাহুল্য।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google