দীপিকা অসুস্থ হতেই, শুটিং সেট ছাড়লেন প্রভাস

গতকাল আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন দীপিকা পাডুকোন। তড়িঘড়ি তাঁকে হায়দ্রাবাদের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আচমকাই অভিনেত্রীর হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও পড়ে চিকিৎসা করিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

গতকাল আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন দীপিকা পাডুকোন। তড়িঘড়ি তাঁকে হায়দ্রাবাদের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আচমকাই অভিনেত্রীর হৃদস্পন্দন বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও পড়ে চিকিৎসা করিয়ে ফের সেটে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু সেই বিষয় অভিনেত্রী নিজের মুখে কিছু বলেননি। কিন্তু এই ঘটনার পর আচমকা সেট ছাড়লেন প্রভাস। ‘প্রজেক্ট কে’ তে কাজ করছেন দীপু ও প্রভাস।

জানা গিয়েছে, দীপিকা ও প্রভাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিন শুট করার কথা ছিল আজ। দীপিকার অসুস্থতা বিচলিত করে দেয় প্রভাসকে। তিনি সঙ্গে-সঙ্গে সেই শুটিংটি পাল্টে দিতে বলেন। পিছিয়ে দিতে বলেন পরের সপ্তাহে। দীপিকা পুরোপুরি সুস্থ হলে তবেই সেই সিন শুট করার আগ্রহ দেখিয়েছেন প্রভাস। এই সিদ্ধান্ত তিনি ছেড়ে দিয়েছেন দীপিকার উপরেই।

   

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে ভালো আছেন অভিনেত্রী। আর তার মধ্যে প্রভাসের এই যত্নের জন্য দীপুকে আরও ডার্লিং করে তুলেছে। প্রজেক্ট কে – তে দীপিকা ও প্রভাস ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google