Attempt to kill Salman: বন্দুক নিয়ে ভাইজানকে মারার চেষ্টা!

কখনও সংবাদমাধ্যমের সামনে হুমকি, কখনও চিঠি দিয়ে হুমকি, কখনও পিছু করে মারার চেষ্টা। যদিও সলমান খান (Salman Khan) জানিয়েছেন, তাঁকে ব্যক্তিগতভাবে ফোন করে কেউ খুনের হুমকি দেন নি। ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Attempt to kill Salman Khan with a gun

কখনও সংবাদমাধ্যমের সামনে হুমকি, কখনও চিঠি দিয়ে হুমকি, কখনও পিছু করে মারার চেষ্টা। যদিও সলমান খান (Salman Khan) জানিয়েছেন, তাঁকে ব্যক্তিগতভাবে ফোন করে কেউ খুনের হুমকি দেন নি।

মুম্বই পুলিশের তরফে কড়াকড়িভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তা। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের পর আরও কড়াকড়ি করা হয়েছে সলমান খানের নিরাপত্তা। শুধু প্রাণে মারার হুমকি চিঠিই নয়, শার্প শ্যুটার দিয়ে অভিনেতাকে মেরে ফেলবার ছক কষেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, এমনটাই উঠে এল তদন্তে।

   

এবার সামনে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সামনে সাইকেল চালাচ্ছেন সলমান খান। কিন্তু পেছনে তাকে মারার জন্য ধারালো অস্ত্র নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। পরিকল্পনা মতো সলমানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টে রেইকিও চালিয়েছিল গ্যাংস্টারের দলবল। দিনেদুপুরেই সলমানকে শ্যুট করবার প্রস্তুতি সেরেছিল। সলমান খান মুম্বইয়ে থাকলে সকালে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান প্রকাশ্য রাস্তায়। সেইসময় নিরাপত্তারক্ষীরাও থাকে না সঙ্গে, সেই সময়েই সলমানকে হত্যার জন্য বেছে নেয় অপরাধীরা।

স্টিকের মধ্যে ছোট্ট অস্ত্র লুকিয়ে সলমানের উপর হামলায় ছক তৈরি হয়, কিন্তু শেষ মুহূর্তে ওই প্ল্যান ভেস্তে যায় শার্প শ্যুটারের। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। রাজস্থানের এই শার্প শ্য়ুটারের দীর্ঘদিনের টার্গেট সলমান খান। বকোনওরকম ঝুঁকি নিতে চায় না মুম্বই পুলিশ, তাই আঁটোসাটো করা হয়েছে ভাইজানের নিরাপত্তা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google