ATK Mohun Bagan ছাড়লেন আরও এক বাঙালি ফুটবলার

আরও এক বাঙালি ফুটবলার এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ছাড়ার পথে। শেখ সাহিল জার্সি বদল করছেন বলে বৃহস্পতিবার জানা গিয়েছে। দীর্ঘ মেয়াদী এক চুক্তিতে দল পরিবর্তন করার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আরও এক বাঙালি ফুটবলার এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ছাড়ার পথে। শেখ সাহিল জার্সি বদল করছেন বলে বৃহস্পতিবার জানা গিয়েছে। দীর্ঘ মেয়াদী এক চুক্তিতে দল পরিবর্তন করার পথে এই তরুণ বঙ্গ তনয়।

সূত্রের খবর, এটিকে মোহন বাগান ছেড়ে জামশেদপুর ফুটবল ক্লাবে যাচ্ছেন শেখ সাহিল। তিন বছরের চুক্তিতে যাচ্ছেন ইস্পাত নগরীর ক্লাবে। 

   
ATK Mohun Bagan
কিছু দিন আগে হয়েছিল গুরু শিষ্যের মোলাকাত।

এটিকে মোহন বাগানে যোগ দেওয়ার পর বেশিভাগ সময় তাঁর কেটেছে মাঠের বাইরে। ২০২০ সালে যোগ দেওয়ার পর হাতেগোনা কিছু ম্যাচে সাহিলকে মাঠে নামতে দেখা গিয়েছে। সব মিলিয়ে এই তরুণ মিডফিল্ডার নিজের নামের প্রতি সুবিচার করার সুযোগ পাননি। 

কিছু দিন আগে মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনার সঙ্গে দেখা করেছিলেন সাহিল। তখনই উঠেছিল দল বদলের গুজব। যদিও বিষয়টি নেহাত সৌজন্য সাক্ষাৎ বলে অনেকে মনে করেছিলেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google