Coochbehar: তৃণমূলের নেতার বাড়িতে বোমাবাজিতে কোচবিহার সরগরম

কোচবিহারে (Coochbehar) তৃণমূল ( TMC) কংগ্রেস বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনায় সরগরম পরিস্থিতি।ভেটাগুড়ি বাজার লাগোয়া এলাকার ঘটনা। বোমা মারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। টিএমসি বুথ সভাপতি মনোরঞ্জন বর্মনের ...

By Rana Das

Published:

Follow Us
Coochbehar: Bombing of TMC leader's house

কোচবিহারে (Coochbehar) তৃণমূল ( TMC) কংগ্রেস বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির ঘটনায় সরগরম পরিস্থিতি।ভেটাগুড়ি বাজার লাগোয়া এলাকার ঘটনা। বোমা মারার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। টিএমসি বুথ সভাপতি মনোরঞ্জন বর্মনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ। সকাল থেকেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। দিনহাটা-কোচবিহার সড়ক অবরোধ করেছেন তারা।

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, শাসক দলের গোষ্ঠিদ্বন্দ্বের কারণেই এই বোমাবাজি। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আগেও রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে ভেটাগুড়ি।

   

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google