Sikkim: সিকিমের খাদে গাড়ি পড়ে মৃত পর্যটকরা

পর্যটন মরশুমে ঘুরতে গিয়ে (Sikkim) সিকিমে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত পাঁচ পর্যটক সহ মৃত ছয় জন। নিহতরা সবাই মহারাষ্ট্রের বাসিন্দা। সিকিম পুলিশ জানাচ্ছে, শনিবার রাতে দুর্ঘনাটি ঘটেছে উত্তর সিকিমের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পর্যটন মরশুমে ঘুরতে গিয়ে (Sikkim) সিকিমে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত পাঁচ পর্যটক সহ মৃত ছয় জন। নিহতরা সবাই মহারাষ্ট্রের বাসিন্দা।

সিকিম পুলিশ জানাচ্ছে, শনিবার রাতে দুর্ঘনাটি ঘটেছে উত্তর সিকিমের চুং থাংয়ে। পর্যটকদের নিয়ে খেডুং-লাচুং রোড থেকে খাদে গড়িয়ে পড়ে।

   

রাতে এই দুর্ঘটনার পর রবিবার সকালে শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থল থেকে ছটি মৃতদেহ উদ্ধার হয়েছে। পর্যটক দলটি মহারাষ্ট্রের বলে পুলিশ জানতে পেরেছে।

নিহত পর্যটকদের দেহ উদ্ধার করা হয়েছে। সিকিম পুলিশ নিহতদের বিষয়ে মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। জানা যাচ্ছে নিহতদের দেহ সড়কপথে পশ্চিমবঙ্গে পাঠানো হবে। দার্জিলিংয়ের বাগডোগরা বিমান বন্দর থেকে মুম্বই পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google