একের পর এক রহস্য মৃত্যু! পল্লবী, বিদিশার পর উদ্ধার মঞ্জুষার ঝুলন্ত দেহ

টলি পাড়ায় এটা কি শুরু হয়েছে? একের পর এক অভিনেত্রীর রহস্যমৃত্যু। ক্রমশ ঘনীভূত হচ্ছে ভয়। আচমকা কেন একের পর এক অভিনেত্রীর আত্মহত্যার খবর আসছে সামনে তাতেই হতবাক নেট ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

টলি পাড়ায় এটা কি শুরু হয়েছে? একের পর এক অভিনেত্রীর রহস্যমৃত্যু। ক্রমশ ঘনীভূত হচ্ছে ভয়। আচমকা কেন একের পর এক অভিনেত্রীর আত্মহত্যার খবর আসছে সামনে তাতেই হতবাক নেট দুনিয়া। সম্প্রতি টেলি অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল টলি দুনিয়া। তার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়েছে আরেক অভিনেত্রী বিদিশার। ঘর থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত মৃতদেহ। আর এরপরই শুক্রবার উদ্ধার হল মডেল তথা অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ।

শুক্রবার সকালে পাটুলির বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার জানিয়েছে, বিদিশা দে মজুমদারের মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন মঞ্জুষা। এদিন সকালে বেডরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, সম্ভবত রাতেই এই ঘটনা ঘটেছে। পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। যদিও কোনও উদ্ধার হয়নি সুইসাইড-নোট। এমনকি পরিবারের তরফেও এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

   

চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ কলকাতার গড়ফার একটি আবাসনের থেকে উদ্ধার হয়েছিল টেলি অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ। তার রেশ কাটতে না কাটতেই বুধবার উদ্ধার হয় বিদিশার ঝুলন্ত দেহ। আর তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই মডেল তথা অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর মৃত্যু।

টলিউডে বহুদিন ধরেই কাজ করেন মঞ্জুষা নিয়োগী। সম্প্রতি একটি ধারাবাহিকে কাজ করছিলেন তিনি। পাশাপাশি থিয়েটারে অভিনয় করছিলেন তিনি। পরিবারের তরফে জানা গিয়েছে, শুক্রবার সকালে অভিনেত্রীর ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় বাধ্য হয়ে দরজা ভাঙতে হয়। আর দরজা ভেঙেই উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত মৃতদেহ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google