Pakistan Long March: ইমরান খানকে আটকাতে হিমশিম খাচ্ছে পাক সরকার, ইসলামাবাদ ঘিরল সেনা

সংসদ ভেঙে ফের নির্বাচনের ডাক দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে বুধবার রাজধানী ইসলামাবাদ ঘেরাও অভিযান (Pakistan Long March) শুরু করেছেন তিনি। ইমরান খানের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সংসদ ভেঙে ফের নির্বাচনের ডাক দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে বুধবার রাজধানী ইসলামাবাদ ঘেরাও অভিযান (Pakistan Long March) শুরু করেছেন তিনি। ইমরান খানের আহ্বানে হাজার হাজার তেহরিক ই ইনসাফ সমর্থক ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করছেন। তাঁকে গ্রেফতার করা হতে পারে।

ইসলামাদে যদি ইমরান খানকে আটক বা গ্রেফতার করা হয় তহলে পরিস্থিতি রক্তাক্ত হতে পারে এমনও আশঙ্কা থাকছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যেও আলোচনা করেন। সব ধরনের আলোচনা হওয়ার পরই ইমরান খানকে আটকের সিদ্ধান্ত নেওয়া হয়।

   

পাক সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজনৈতিক গণআন্দোলন যে কেউ করতে পারে। ফলে পাক সরকার বিব্রত। তবে নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদ জুড়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পাক সংবাদমাধ্যমের খবর, ইসলামাবাদের অতি সুরক্ষিত রেড জোনের সর্বত্র সেনা নেমেছে।

সরকারে থাকাকালীন বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে পরাজিত হন ইমরান খান। তিনি প্রধানমন্ত্রীত্ব ত্যাগ করে নির্বাচন ঘোষণার জন্য গণ আন্দোলনের আহ্বান জানান।

নির্বাচিত জোট সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সংখ্যালঘু করে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন ইমরান খান। তিনি আস্থা ভোটে পরাজিত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন প্রতিপক্ষ জোটের শাহবাজ শরিফ। তাঁর দল পাকিস্তান মুসলিম লীগ (নাওয়াজ) সমর্থকরাও তৈরি ইমরান খানের তেহরিক ই ইনসাফ মিছিল প্রতিহত করতে। শরিফ সরকারের অপর শরিক দল পাকিস্তান পিপলস পার্টির সমর্থকরাও আছেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে পাকিস্তান তেহরিক ই ইনসাফ সমর্থকরা রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করছেন। বিভিন্ন প্রদেশ থেকে ইসলামাবাদের দিকে হাজার হাজার তেহরিক ই ইনসাফ সমর্থকরা ‘আজাদি জুলুস’ (স্বাধীনতার মিছিল) করছেন। তবে সবথেকে উত্তপ্ত পাঞ্জাব প্রদেশ। এই প্রদেশ থেকে ইসলামাবাদ দিকে যেতে চাওয়া মিছিলকারীদের রুখতে পাক পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ছে। গুলি চলছে বলে অভিযোগ। উত্তেজিত ইমরান সমর্থকরা শুরু করেছেন ভাঙচুর।

অন্যদিকে ইসলামাবাদ নিরাপত্তার বলয়ে অবরুদ্ধ।মঙ্গলবার রাতেই পুলিশের অভিযানে বহু পিটিআই সমর্থক গ্রেফতার হয়েছেন। ইমরান খান জানিয়েছেন ইসলামাবাদ ঘেরাও করা হবে। পাকিস্তানের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগম হবে।

<

p style=”text-align: justify;”>রাজধানী ইসলামাবাদ সহ লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদে আসার প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে দেওয়া হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google