মুম্বই: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে অপরিশোধিত তেলের সরবরাহে বড়সড় বিঘ্ন দেখা দেওয়ায় ক্রুড অয়েল সংগ্রহের কৌশলে বড় পরিবর্তন আনছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil )। সংস্থাটি স্পট মার্কেট থেকে অপরিশোধিত তেল কেনার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ৫০ শতাংশ থেকে প্রায় ৮৪ শতাংশে নিয়ে গেছে।
আইওসি-র ফিনান্স ডিরেক্টর অনুজ জৈন জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালী এবং লোহিত সাগর (Red Sea) হয়ে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। সেই কারণেই প্রতিদিন পরিস্থিতি পর্যালোচনা করে নতুন উৎস থেকে তেল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি জানান, রাশিয়ার স্পট মার্কেট থেকে তেল কেনার পাশাপাশি এখন পশ্চিম আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকেও অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে আইওসি, যাতে সরবরাহে ঘাটতি না হয়।
ভারতের মোট ৫.২ মিলিয়ন ব্যারেল প্রতিদিন পরিশোধন ক্ষমতার প্রায় এক-তৃতীয়াংশ পরিচালনা করে আইওসি ও তাদের সহযোগী সংস্থা চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন। সংস্থা জানিয়েছে, ২০২৭-২৮ অর্থবর্ষে তাদের নিজস্ব রিফাইনারিগুলিতে দৈনিক ১৭ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের লক্ষ্য নেওয়া হয়েছে। চলতি বছরের শেষেই কয়েকটি রিফাইনারির ক্ষমতাও বাড়ানো হবে।
তবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সংস্থার আর্থিক ফলাফলেও। এপ্রিল-জুন ত্রৈমাসিকে আইওসি ২,৬৬১ কোটি টাকা নিট লোকসানের মুখে পড়েছে। গত বছরের একই সময়ে সংস্থার ৫,৬৮৯ কোটি টাকা নিট মুনাফা হয়েছিল। যদিও এই সময়ে সংস্থার মোট আয় ২৬ শতাংশ বেড়ে ২.৭৬ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।
আইওসি জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়াই লাভ কমে যাওয়ার প্রধান কারণ। লোকসান সত্ত্বেও উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে সংস্থা। এপ্রিল-জুন ত্রৈমাসিকে আইওসি ১৯.১৬৫ মিলিয়ন মেট্রিক টন (MMT) অপরিশোধিত তেল পরিশোধন করেছে, যা সংস্থার ইতিহাসে প্রথম ত্রৈমাসিকের সর্বোচ্চ। একই সঙ্গে রিফাইনারির সক্ষমতা ব্যবহারের হার বেড়ে ১০৯.৪ শতাংশে পৌঁছেছে।
এছাড়া সংস্থার পাইপলাইন নেটওয়ার্কেও রেকর্ড পরিমাণ তেল পরিবহণ হয়েছে। দেশীয় বাজারে আইওসি-র অংশীদারিত্ব বেড়ে ৪৩.১ শতাংশে পৌঁছেছে। পেট্রোল ও ডিজেলের বিক্রিও এই ত্রৈমাসিকে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলে জানিয়েছে সংস্থা।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের




