‘২০২৯ এ মোদী ছাড়া কিছু ভাবতে পারি না!’ প্রশংসায় পঞ্চমুখ নাইডু

ভোগাপুরম: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Chandrababu Naidu)প্রশংসায় পঞ্চমুখ হয়ে ‘মোদী ফর ২০২৯’ স্লোগান তুলে ধরলেন। ভোগাপুরমে অল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের…

chandrababu-naidu-modi-2029

ভোগাপুরম: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Chandrababu Naidu)প্রশংসায় পঞ্চমুখ হয়ে ‘মোদী ফর ২০২৯’ স্লোগান তুলে ধরলেন। ভোগাপুরমে অল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বললেন, “আমি সমগ্র দেশবাসীর কাছে আবেদন করছি ২০৪৭ সালের স্বপ্ন ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না।

তাঁর নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব।” চন্দ্রবাবু নাইডু আরও যোগ করেন, “জাতি তাঁর নেতৃত্বে ধন্য। তিনি বিশ্বের সবচেয়ে উঁচু মাপের নেতা। যেকোনো দেশে গেলে সবাই তাঁকে সম্মান করে। তিনি দেশের জন্য যে গৌরব এনেছেন, তার জন্য তাঁকে অভিনন্দন। হ্যান্ডস অফ টু হিম।” মুখ্যমন্ত্রীর এই উষ্ণ প্রশংসা ও স্লোগান অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষের মধ্যে উৎসাহের সঞ্চার করে।

Advertisements

আরও দেখুনঃ ‘রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বললেই কাশ্মীরে জঙ্গি হানা হয়!’ বিতর্ক উস্কালেন ফারুখ

বিমানবন্দর উদ্বোধনের মতো বড় অনুষ্ঠানে এই ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।চন্দ্রবাবু নাইডু ও নরেন্দ্র মোদীর রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রতিষ্ঠাতা এনটিআরের উত্তরসূরি চন্দ্রবাবু বিগত বছরগুলোতে মোদীর নেতৃত্বে এনডিএ জোটের গুরুত্বপূর্ণ শরিক হয়ে উঠেছেন। ২০২৪ সালের নির্বাচনে টিডিপি-র সমর্থন ছাড়া এনডিএ সরকার গঠন কঠিন হয়ে যেত।

সেই প্রেক্ষাপটে আজকের মন্তব্যকে অনেকে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন। চন্দ্রবাবু বলেছেন, মোদীর নেতৃত্বে দেশ ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে পারবে।অনুষ্ঠানে চন্দ্রবাবু আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদী শুধু ভারতের নয়, বিশ্বের নেতা। তাঁর দূরদর্শিতা, সাহস ও কর্মক্ষমতা দেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।” তিনি বিমানবন্দর প্রকল্পসহ অন্ধ্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কেন্দ্রের সহযোগিতার কথা উল্লেখ করেন।

আরও দেখুনঃ জাতীয় নিরাপত্তার অদৃশ্য রক্ষক অজিত দোভালকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার

ভোগাপুরম বিমানবন্দরের মতো প্রকল্পগুলোকে তিনি মোদি সরকারের সহযোগিতার ফসল বলে অভিহিত করেন।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চন্দ্রবাবুর এই স্লোগান টিডিপি ও বিজেপির জোটকে আরও সুসংহত করবে। অন্ধ্রপ্রদেশে বিভিন্ন বড় প্রকল্প সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, জাতীয় সড়ক, নবায়নযোগ্য জ্বালানি সবকিছুতেই কেন্দ্র-রাজ্য সমন্বয় দেখা যাচ্ছে।