অগাস্টের শুরুতেই সস্তা হল LPG, কলকাতায় কত হল দাম?

কলকাতা: অগাস্ট মাসের শুরুতেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য এলপিজি (LPG) সিলিন্ডারের দামে এল বড় স্বস্তি। শনিবার কাকভোরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক…

India LPG Allocation Boost

কলকাতা: অগাস্ট মাসের শুরুতেই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য এলপিজি (LPG) সিলিন্ডারের দামে এল বড় স্বস্তি। শনিবার কাকভোরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল তেল কোম্পানিগুলি। এর ফলে ছোট হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির পকেটে অনেকটাই স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে। তবে স্বস্তির খবর থাকলেও, গার্হস্থ্য বা রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন করা হয়নি।

কোন শহরে কত কমল দাম?

আজ, ১ অগাস্ট থেকেই নতুন এলপিজি রেট কার্যকর হয়েছে। তেল কোম্পানিগুলির ঘোষণা অনুযায়ী—

Advertisements

কলকাতা: বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় কমেছে ২০৯ টাকা। দাম কমার ফলে কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২৮৭২.৫০ টাকা।

দিল্লি: রাজধানী দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ২০২ টাকা। এর ফলে দিল্লিতে নতুন দাম কমে দাঁড়িয়েছে ২৭২৮ টাকা।

অপরিবর্তিত রয়েছে গার্হস্থ্য গ্যাসের দাম

বাণিজ্যিক সিলিন্ডারের দাম ধারাবাহিকভাবে কমালেও, ১৪ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনেনি তেল সংস্থাগুলি। অর্থাৎ, বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই বহাল রয়েছে।

বিভিন্ন শহরে গার্হস্থ্য সিলিন্ডারের বর্তমান দামগুলি হলো-

কলকাতা: ৯৬৮ টাকা

দিল্লি: ৯৪২ টাকা

মুম্বই: ৯৪১.৫০ টাকা

চেন্নাই: ৯৫৭.৫০ টাকা

উল্লেখ্য, এর আগের মাস অর্থাৎ জুলাই মাসেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩ টাকার বেশি কমানো হয়েছিল। পরপর দুই মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমায় ব্যবসায়িক মহলে স্বস্তি মিললেও, ঘরের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ গৃহস্থের হেঁশেলে স্বস্তি অধরাই থেকে গেল।

‘গালাগালি কখনও সমাধান নয়’, নতুন ইনস্টাগ্রাম ভিডিওয় বার্তা মোদীর

আদিবাসীদের জোর জবরদস্তি ধর্মান্তকরণ করলেই জেলে পাঠাব! হুঁশিয়ারি ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর