পরিবহণ মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিল বিক্ষুব্ধ জনতা

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পরিবহণমন্ত্রী পি বিশ্বরূপের (P Bishwarup) বাড়িতে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ জনতা৷ এদিন সকাল থেকেই জেলার নাম বদলকে কেন্দ্র করে পরিবহণ মন্ত্রী পি বিশ্বরূপের বাড়ির ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
fire to the house of Andhra Pradesh Transport Minister P Bishwarup

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পরিবহণমন্ত্রী পি বিশ্বরূপের (P Bishwarup) বাড়িতে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ জনতা৷

এদিন সকাল থেকেই জেলার নাম বদলকে কেন্দ্র করে পরিবহণ মন্ত্রী পি বিশ্বরূপের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল ক্ষুব্ধ জনতা। বেলা গড়াতে তা রণক্ষেত্র আকার ধারণ করে৷ পুলিশকে লাঠিচার্জ করতে হয়। জখম হন ২০ জন।

   

জানা গিয়েছে, কোনাসীমা জেলার নাম বিআর আম্বেদকর কোনাসীমা জেলা ঘোষণা করা যাবে না। এই দাবীতে জেলা সদর আমালাপুরামে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা৷ বেলা গড়াতেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ পরে মন্ত্রীর পরিবারের সদস্যদের নিরাপদস্থলে নিয়ে যায় পুলিশ।

এর পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও স্কুলবাসে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে আহত হয়েছেন একাধিক জন। স্বরাষ্ট্রমন্ত্রী তেনাতি ভেনিতা জানিয়েছেন, ঘটনায় ২০ জন কর্মী ঘায়েল হয়েছেন। তাঁর কিছু রাজনৈতিক দল ও সমাজ বিরোধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত৷ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ৪ এপ্রিল গোদাবরীর পূর্ব তটে নতুন জেলার নামকরণ করা হয়৷ পরে সেই নাম বদলে বি আর আম্বেদকর কোনাসীমা জেলা করতে চায় অন্ধ্র সরকার৷ যা থেকেই বিবাদের সূত্রপাত। যা আজ রণক্ষেত্র আলার ধারণ করে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google