ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে মুখ খুললেন মদন মিত্র

কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ম্যারাথন জেরার মুখোমুখি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বুধবার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। টানা প্রায়…

Madan Mitra Issues One-Month Challenge to Mamata Banerjee

কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ম্যারাথন জেরার মুখোমুখি হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বুধবার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। টানা প্রায় আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে বেরিয়ে মদন মিত্র দাবি করেন, তিনি বা তাঁর পরিবার কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত নন এবং কোনো দুর্নীতিকেও মদত দেননি।

তদন্তে সম্পূর্ণ সহযোগিতার কথা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, “আমায় যা যা তথ্য চাওয়া হয়েছিল, সবটা দেওয়ার চেষ্টা করেছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলেই তদন্ত করতে পারে, আমাদের কর্তব্য তাদের সাহায্য করা। ওরা যা যা নথি চেয়েছে, সব দিয়েছি, কেবল জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট ছাড়া।” তবে তাঁকে পুনরায় তলব করা হয়েছে কি না, সে বিষয়ে ইডির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি বলে জানান তিনি।

Advertisements

পরিবারের বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ:
পুরনিয়োগ সংক্রান্ত দুর্নীতির এই মামলায় এর আগেও মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। গত জুন মাসে তাঁর দক্ষিণেশ্বর ও ভবানীপুরের বাড়িতে একযোগে অভিযান চালিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করেছিলেন তদন্তকারীরা। এরপর থেকেই একে একে মদন মিত্রের পরিবারের সদস্যদের তলব করা হয়। গত সপ্তাহে তাঁর ছোট ছেলে শুভরূপ মিত্র এবং বড় ছেলে স্বরূপ মিত্রকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। এমনকি তাঁর স্ত্রী অর্চনা মিত্রকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরিবারের সকলকে ম্যারাথন জেরা করার পর এবার খোদ কামারহাটির বিধায়ককে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

আরশোলাদের নতুন আল্টিমেটাম: যন্তর মন্তরে লোহার ব্যারিকেড, মোতায়েন ব়্যাফ

শ্রম দফতরের অতিরিক্ত দায়িত্ব নিয়েই বন্ধ জুটমিল নিয়ে বড় সিদ্ধান্ত অর্জুন সিংয়ের