গভীর নিম্নচাপ দুর্বল, তবু কলকাতাসহ দক্ষিণবঙ্গে আরও দু’দিন বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এখন ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে (Weather Update)। ফলে এর সরাসরি প্রভাব আর পশ্চিমবঙ্গে নেই। তবে…

kolkata-south-bengal-rain-forecast-monsoon-trough-after-deep-depression-weakens

কলকাতা: বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এখন ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে (Weather Update)। ফলে এর সরাসরি প্রভাব আর পশ্চিমবঙ্গে নেই। তবে মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough) এখনও বাংলার উপর সক্রিয় থাকায় কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে (West Bengal Weather) বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার গভীর নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে। তবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

Advertisements

West Bengal Weather Update

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানান, আগামী দু’দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির দফায় দফায় সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের দিকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।

Also Read | সাংবাদিক নিগ্রহে গ্রেফতার ১৬ জনকে পরিবর্তনের শিকার বলে গান্ধীগিরির পাঠ প্রাক্তন মুসলিম আইপিএসের

শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কারণ সেদিকে মৌসুমি বায়ুর প্রভাব আরও বেশি থাকবে।

এদিকে, জুলাই মাসে কলকাতায় এখনও পর্যন্ত ৩২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৬২ মিলিমিটার। অর্থাৎ, চলতি মাসে সামান্য বৃষ্টির ঘাটতি থাকলেও জুন মাসে প্রায় ২৯ শতাংশ বেশি বৃষ্টি হওয়ায় মরশুমের মোট বৃষ্টিপাত এখনও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি রয়েছে।

Also Read | বিদেশ যাওয়ার জন্য অভিষেকের আদালতে দেওয়া সার্টিফিকেট জাল! দাবি মেডিকেল কাউন্সিলের

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন আকাশে মেঘের আনাগোনা এবং দফায় দফায় বৃষ্টির কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকবে। ফলে আপাতত ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে কলকাতা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের।