কলকাতা: রাজ্যজুড়ে আলোচিত পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মুখোমুখি হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এর আগে এই একই মামলায় তাঁর স্ত্রী ও পুত্রকে তলব করে জিজ্ঞাসাবাদ চালিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এবার পরিবারের পর খোদ বিধায়ককে তলব করা হলো। বুধবার নির্ধারিত সময়েই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসে পৌঁছন তিনি।
কেন্দ্রীয় সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে এবং বাজেট বা নথি খতিয়ে দেখে মদন মিত্রের আর্থিক লেনদেন ও নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে তাঁর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে কি না, তা মূলত খতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা। এর আগে তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব ও আয়ের উৎস নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার স্বয়ং মদন মিত্রকে সামনে বসিয়ে বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে দীর্ঘ জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল বিধায়কের এই হাজিরা ঘিরে ইতিমধ্যেই নতুন করে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।
চোখের চিকিৎসার আর্জি! ডিভিশন বেঞ্চ নয়, সরাসরি সুপ্রিম কোর্টে অভিষেক
মাথার দাম ছিল ১ কোটি! গ্রেফতার মাওবাদী পলিটব্যুরোর শেষ সদস্য মিসির বেসরা





