বিক্ষোভের কভারেজে হামলা: কলকাতায় তীব্র প্রতিবাদ সাংবাদিকদের

কলকাতা: রাজ্যে নিট (NEET) পরীক্ষার পেপার লিক কাণ্ড নিয়ে চলা বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে কলকাতার রাজপথে সোচ্চার…

কলকাতা: রাজ্যে নিট (NEET) পরীক্ষার পেপার লিক কাণ্ড নিয়ে চলা বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে কলকাতার রাজপথে সোচ্চার হলেন সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীদের ওপর এ ধরনের শারীরিক নিগ্রহ ও সহিংসতার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের গণমাধ্যম কর্মীরা।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচির খবর করতে গিয়ে যেভাবে সাংবাদিকদের নিশানা করা হচ্ছে এবং তাঁদের নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে পড়ছে, তার প্রতিবাদেই এই জমায়েত। প্রতিবাদী সাংবাদিকদের স্পষ্ট দাবি, স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে এ ধরনের বাধা ও হামলা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং সংবাদমাধ্যমের কর্মীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Advertisements

কলকাতায় নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে বামপন্থী বিভিন্ন সংগঠনের আয়োজিত মিছিলের খবর সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সংবাদমাধ্যমের কর্মীদের ওপর এই ধরনের হামলার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনভাবে খবর পরিবেশন করার অধিকারের ওপর এই ধরনের আঘাত কিছুতেই বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

আমুলের হাত ধরেই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ‘ঘরওয়াপসি’র পথে আরও এক ধাপ শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে পাবেন? বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী