বিশ্বকাপ ফুটবল সদ্যই সমাপ্ত হয়েছে। এরই মধ্যে কিন্তু পরবর্তী আন্তর্জাতিক ব্রেকের সূচি নির্ধারিত করে ফেলল ব্রাজিল ফুটবল দল। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে একটি ম্যাচ কলকাতায় খেলার কথা। এ বিষয়টি আপাতত আলোচনার পর্যায়েই রয়েছে বলে খবর।
ফিফার নতুন ‘সুপার ফিফা উইন্ডো’-র নিয়ম অনুযায়ী জাতীয় দলগুলো ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে। আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ ইতিমধ্যেই নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর তৃতীয় ফ্রেন্ডলি ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হতে পারে কলকাতাকেই। চুক্তির শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা মিটলেই দ্রুত সরকারি সিলমোহর পড়বে।
কিন্তু কেন হঠাৎ কলকাতাকে বেছে নিল ব্রাজিলীয় বোর্ড? উত্তর লুকিয়ে আছে শহরের ফুটবল-আবেগে। বিশ্বকাপ চলাকালীন এই শহরের অলিগলিতে হলুদ সবুজ রঙের যে প্লাবন দেখা গিয়েছিল, তা নজর এড়ায়নি খোদ সিবিএফ কর্তাদের। উত্তর কলকাতার বেনিয়াটোলার বিখ্যাত ‘ফিফা গলি’ কিংবা দেওয়ালে দেওয়ালে নেইমার ও ভিনিসিয়াস জুনিয়রের বিশাল ম্যুরাল প্রমাণ করেছিল, ভারত বিশ্বকাপে না থাকলেও পেলে-রোনাল্ডোর দেশ নিয়ে এই শহরের উন্মাদনা কতটা।
মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হাত ধরে গড়ে ওঠা এই ফুটবল পাগল শহরে তাই বহুদিন পর আবার এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা। প্রস্তাবিত এই ফ্রেন্ডলি ম্যাচ চূড়ান্ত হলে, বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যুবভারতীর গ্যালারিতে বসে ফুটবলে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে চাক্ষুষ করার এক বিরল সুযোগ পাবে কল্লোলিনী কলকাতা।
Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের





