মিছিলে আদালতের না, নিষেধাজ্ঞা অমান্য করেই পদ্মপুকুরের রাস্তায় মমতা

কলকাতা: প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) মিছিলের ওপর কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেই চরম উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার পদ্মপুকুরে। আদালতের নির্দেশকে উপেক্ষা…

কলকাতা: প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) মিছিলের ওপর কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেই চরম উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার পদ্মপুকুরে। আদালতের নির্দেশকে উপেক্ষা করেই শনিবার দুপুরে পদ্মপুকুরে রাস্তায় নেমে পড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

হাই কোর্টের নির্দেশ ও পুলিশি বাধা

প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শনিবার দুপুরে পদ্মপুকুর থেকে টিএমসিপি-র একটি মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার বাম ছাত্র সংগঠনগুলির ডাকা প্রতিবাদ কর্মসূচিতে অশান্তির অভিযোগ উঠায়, শনিবারের এই মিছিলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ। তবে শুনানি শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে এই মিছিলে আদালতের অনুমতি দেওয়া সম্ভব নয়।

Advertisements

পদ্মপুকুরে জমায়েত ও মমতার উপস্থিতি

হাই কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার সকাল থেকেই পদ্মপুকুরে অবস্থান বিক্ষোভে বসে কালীঘাটপন্থী টিএমসিপির কর্মী-সমর্থকরা। পুলিশ মিছিলে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছে যান দোলা সেন, কুণাল ঘোষ, ডেরেক ও’ব্রায়েন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে খোদ পদ্মপুকুরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মতে, হাইকোর্টের স্পষ্ট নির্দেশ এবং পুলিশি বাধার মুখেও মমতার এই রাস্তায় নেমে পড়া এবং পদ্মপুকুরে উপস্থিত হওয়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও চাঞ্চল্যকর একটি ঘটনা।

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,