UGC-র স্বশাসিত মর্যাদা পেল ১১৪ বছরের লরেটো কলেজ, আসছে AI-সহ নতুন কোর্স

কলকাতা: শহরবাসীর জন্য সুখের খবর৷ বদলের বাংলায় আরও একটা সুখবর৷ কলকাতার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান লরেটো কলেজ (Loreto College) নতুন অধ্যায়ে পা রাখল। ১১৪ বছরের পুরনো…

ugc-autonomous-status-loreto-college-kolkata-new-ai-bba-bcom-courses

কলকাতা: শহরবাসীর জন্য সুখের খবর৷ বদলের বাংলায় আরও একটা সুখবর৷ কলকাতার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান লরেটো কলেজ (Loreto College) নতুন অধ্যায়ে পা রাখল। ১১৪ বছরের পুরনো এই কলেজকে স্বশাসিত (Autonomous) মর্যাদা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। এই স্বীকৃতির ফলে কলেজটি এখন নিজস্ব পাঠ্যক্রম তৈরি, নতুন কোর্স চালু, পরীক্ষা নেওয়া এবং নির্দিষ্ট সময়ে ফল প্রকাশের ক্ষেত্রে আরও স্বাধীনতা পাবে।

মঙ্গলবার UGC এই স্বশাসিত মর্যাদা প্রদান করেছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, UGC ইতিমধ্যেই কলেজ, রাজ্যের উচ্চশিক্ষা দফতর এবং আচার্যের (Chancellor) কাছে অনুমোদনের চিঠি পাঠিয়েছে।

Advertisements

চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নতুন কোর্স

লরেটো কলেজের টিচার-ইন-চার্জ সিস্টার নির্মলা জানান, স্বশাসিত মর্যাদা পাওয়ার ফলে কলেজ এখন চাকরির বাজারের চাহিদা অনুযায়ী নতুন প্রজন্মের কোর্স চালু করতে পারবে।

তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে কলেজ নিজস্ব পাঠ্যক্রম তৈরি করতে পারবে, নতুন বিষয় যুক্ত করতে পারবে, নিজস্বভাবে পরীক্ষা পরিচালনা করবে এবং সময়মতো ফল প্রকাশের সুযোগ পাবে।

তাঁর কথায়, খুব শিগগিরই Board of Studies এবং Academic Council গঠনের কাজ শুরু হবে। তবে পুরো রূপান্তর একদিনে হবে না। ধাপে ধাপে পরিবর্তন আনা হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়া গতি পেতে প্রায় তিন বছর সময় লাগতে পারে।

চালু হতে পারে AI, কম্পিউটার সায়েন্স, BBA ও BCom

স্বশাসিত মর্যাদা পাওয়ার পর কলেজে একাধিক আধুনিক কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
• Artificial Intelligence (AI)
• Computer Science
• BCom
• BBA
এছাড়াও ভবিষ্যতে একটি ল স্কুল (Law School) চালুর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি সময়োপযোগী আরও কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শুরু হতে পারে নতুন মাস্টার্স কোর্স

শুধু স্নাতক স্তরেই নয়, স্নাতকোত্তর স্তরেও নতুন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। কলেজ কর্তৃপক্ষ Geographic Information Systems (GIS) এবং Political Science-এ মাস্টার্স
প্রোগ্রাম চালু করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও স্বশাসিত মর্যাদার ফলে কলেজে Credit System আরও কার্যকরভাবে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন সিস্টার নির্মলা।

Also Read | সরকারি অনুমোদন ছাড়াই কলকাতায় কিছু রুটে বাড়ছে বেসরকারি বাসভাড়া

কী বললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য?

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশুতোষ ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, লরেটো কলেজের প্রয়োজনীয় পরিকাঠামো এবং শিক্ষার মান রয়েছে বলেই তারা স্বশাসিত মর্যাদা পেয়েছে। বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করেছে।

তিনি আরও জানান, জাতীয় শিক্ষা নীতি (NEP) 2020-এর অন্যতম লক্ষ্য হলো স্নাতক স্তরের কলেজগুলিকে ধীরে ধীরে একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক ক্ষেত্রে আরও স্বাধীন করে তোলা। এর ফলে গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনের পরিবেশ তৈরি করা সহজ হবে।

Also Read | রাজারহাট বিস্ফোরণে জঙ্গি যোগ? পুলিশের জালে শামীম-শাহেনশাহ

১৯১২ সালে প্রতিষ্ঠিত লরেটো কলেজ

লরেটো কলেজ কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী মহিলা শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯১২ সালে Institute of the Blessed Virgin Mary (IBVM)-এর সিস্টাররা এই কলেজ প্রতিষ্ঠা করেন। এর সূচনা হয়েছিল লরেটো হাউস-এর সম্প্রসারণ হিসেবে। বর্তমানে উচ্চশিক্ষায় মেয়েদের জন্য শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লরেটো কলেজ।

স্কটিশ চার্চ কলেজও চেয়েছে স্বশাসিত মর্যাদা

লরেটো কলেজের পর এবার ১৯৭ বছরের পুরনো স্কটিশ চার্চ কলেজও স্বশাসিত মর্যাদার জন্য আবেদন করেছে। এই বিষয়ে তারা ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের No Objection Certificate (NOC) পেয়েছে। ফলে আগামী দিনে শহরের আরও কয়েকটি ঐতিহ্যবাহী কলেজও স্বশাসিত ব্যবস্থার আওতায় আসতে পারে।