সলমনের পর এবার আমির খান? সুপারস্টারকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

মুম্বই: ফের বলিউডের অন্দরে গ্যাংস্টার ত্রাস। এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সুপারস্টার আমির খান। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে আমির খানকে সরাসরি খুনের হুমকি দেওয়া…

Aamir Khan Gets Threats From Lawrence Bishnoi Gang

মুম্বই: ফের বলিউডের অন্দরে গ্যাংস্টার ত্রাস। এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সুপারস্টার আমির খান। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে আমির খানকে সরাসরি খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামে এক ব্যক্তি এই পোস্ট করেছে বলে দাবি করা হয়েছে। যদিও পোস্টটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা।

ঠিক কী লেখা হয়েছে ওই পোস্টে?

পোস্টটিতে দাবি করা হয়েছে, আমির খান দেশে ‘লাভ জিহাদ’-এর মতো বিষয়কে প্রশ্রয় দিচ্ছেন, যা ভারতীয় সংস্কৃতি ও সনাতন ধর্মের বিরোধী। হুমকি দিয়ে লেখা হয়েছে, “আমির খানের মতো মানুষদের আমরা সহ্য করব না। খুব শীঘ্রই তাঁকে পরিণতির মুখোমুখি হতে হবে।” তারকার দাপট দেখিয়ে যারা এমন ‘অশোভন’ কাজকে উৎসাহিত করছে, তাদের চুপ করিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজস্থানের শ্রীগঙ্গানগরে এক কিশোরীর ওপর হওয়া নির্যাতনের ঘটনার উল্লেখ করে রাজনৈতিক নেতাদের একাংশকেও হুমকি দেওয়া হয়েছে।

পুলিশি তৎপরতা

সূত্রের খবর, ফেসবুক পোস্ট এবং একটি ভয়েস নোটের মাধ্যমে এই হুমকির খবর পুলিশের কানে পৌঁছায়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তবে মুম্বই পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত আমির খান বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ জমা পড়লে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

বিষ্ণোই গ্যাংয়ের পুরনো নিশানায় সলমন

বলিউডের সুপারস্টার সলমন খানকে বহু বছর ধরেই খুনের হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ১৯৯৮ সালের কৃষ্ণসার মৃগ হত্যা মামলাকে কেন্দ্র করে সলমন বিষ্ণোই সম্প্রদায়ের রোষানলে পড়েন। ২০২২ সালে গায়ক সিধু মুসেওয়ালার হত্যার দায় স্বীকার করার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম প্রকাশ্যে আসে। এপ্রিলে সলমনের মুম্বইয়ের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও এই গ্যাংয়ের নাম জড়িয়েছিল। এমনকি গত বছর বাবা সিদ্দিকি খুনের ঘটনায় গ্যাংয়ের দাবি ছিল, সলমনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এই পরিণতি। আমির খানকে এহেন হুমকি দেওয়ার পর বলিউডে নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

দক্ষিণেশ্বরে কাজল, হঠাৎ কলকাতায় আসার কারণ কী? জল্পনা তুঙ্গে

ফের জেলে রাজপাল? চেক বাউন্স মামলায় কড়া পদক্ষেপ দিল্লি হাইকোর্টের