শিলিগুড়ি থেকে কলকাতা, ‘শাহি সফরে’ কেন এত গুরুত্ব পাচ্ছে সীমান্ত?

কলকাতা: তিনদিনের বাংলা সফরে এসে সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা, নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

amit-shah-three-day-west-bengal-visit-border-security-law-order-meetings

কলকাতা: তিনদিনের বাংলা সফরে এসে সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা, নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার রাত থেকে শুরু হওয়া তাঁর এই সফর চলবে রবিবার পর্যন্ত। এই সময়ে উত্তরবঙ্গ ও কলকাতায় একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

শুক্রবার পৌঁছান শিলিগুড়িতে

সূত্রের খবর, শুক্রবার রাতেই শিলিগুড়িতে পৌঁছান অমিত শাহ। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর এটিই তাঁর প্রথম বিস্তৃত পশ্চিমবঙ্গ সফর। এই সফরে সীমান্ত পরিস্থিতি, জন্ম-মৃত্যু নথিভুক্তকরণ এবং রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনা করবেন তিনি।

BSF-এর প্রহরী সম্মেলনে যোগ

শনিবার সকালে শিলিগুড়ির সীমা চৌকি, জুমাগাছে BSF-এর ১৮ নম্বর ব্যাটালিয়নে আয়োজিত ‘প্রহরী সম্মেলন’-এ যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এবং বাহিনীর একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।

Also Read |  মহাকাল মডেলে গড়ে উঠবে গঙ্গাসাগর? কেন্দ্রের কাছে সহায়তা চাইল ‍‘শুভ-হিন্দু’ সরকার

সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেরও সভাপতিত্ব করবেন অমিত শাহ। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে—
• কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন
• আইবি প্রধান মহেশ দীক্ষিত
• মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
• বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার
সীমান্তে নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য কৌশলগত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

নতুন তিন ফৌজদারি আইন বাস্তবায়ন নিয়ে আলোচনা

অমিত শাহ রাজ্যে নতুন তিনটি ফৌজদারি আইন—
• ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩
• ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩
• ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম (BSA), ২০২৩
সম্পূর্ণভাবে কার্যকর করার অগ্রগতি নিয়েও বৈঠক করবেন।
এছাড়া উত্তরকন্যায় প্রশাসনিক কাজ, জন্ম-মৃত্যু নথিভুক্তকরণ এবং নতুন আইনের বাস্তবায়ন নিয়ে একাধিক বৈঠকেরও সূচি রয়েছে।

Also Read | বাংলা থেকে পালিয়েও হল না শেষরক্ষা! গুরুগ্রাম থেকে পুশব্যাক ১৩ বাংলাদেশি

রবিবার কলকাতায় একাধিক কর্মসূচি

শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন।
এছাড়া কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে দেশের প্রথম ‘মিউজিয়াম অব ওয়ার্ডস’-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।

একই দিনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি ধুলাগড়ে আমূলের নতুন দই উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।
সব কর্মসূচি শেষ করে রবিবার বিকেলে তাঁর দিল্লি ফেরার কথা রয়েছে।