HomeKolkata Cityসাত নয় দশ! দাবি বেড়ে সুবিচারের আশায় আজ থেকে ফের কর্মবিরতিতে জুনিয়ার...

সাত নয় দশ! দাবি বেড়ে সুবিচারের আশায় আজ থেকে ফের কর্মবিরতিতে জুনিয়ার ডাক্তারেরা

- Advertisement -spot_img

কেটে গিয়েছে ৫৩ দিন৷ কিন্তু তিলোত্তমার সঠিক বিচার এখনও পাইনি৷ গত একমাস ধরে পথেই দিন কাটিয়েছে জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors)৷ সুবিচারের আশায়৷ আজ থেকে ফের পথে নামছেন জুনিয়ার চিকিৎসকেরা (Junior Doctors)৷ গতকাল রাতেই জুনিয়ার চিকিৎসকেরা এক জিবি বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন৷ সোমবার ছিল সু্প্রিম কোর্টে তিলোত্তমা ধর্ষণ ও খুন মামলার শুনানি৷ কিন্তু তার পরেই আজ মঙ্গলবার থেকেই ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা৷

যদিও প্রথম থেকেই ডাক্তারেরা তাঁরা তাঁদের পাঁচদফা দাবি নিয়ে মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷ কিন্তু বহু বার সেই বৈঠক ভেস্তে যায়৷ কিন্তু তাঁরা তাঁদের দাবিতে এখনও অনড় রয়েছে৷ সেই কারণে আজ মঙ্গলবার রাত থেকে ফের রাত দখলের ডাক দিয়েছে জুনিয়ার চিকিৎসকেরা৷ তবে তাঁদের সাত দফা দাবির সঙ্গে জু়ড়ে গিয়েছে আরও তিনটি দাবি৷

   

১৷ তিলোত্তমার সঠিক বিচার৷

২৷ স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে।

৩৷ রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে।

৪৷ সমস্ত সরকারি হাসপাতাল গুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে।
৫৷ হাসপাতালগুলিতে নিরাপত্তার জন্য পুলিশি নিরাপত্তা বাড়াতে হবে৷

৬৷ থ্রেড কালচার বন্ধ করতে হবে৷

৭৷ প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে।

৮৷ রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্রসংসদ নির্বাচন করতে হবে। সব কটি কলেজে আর ডি এ কে স্বীকৃতি দিতে হবে।

৯৷ অবিলম্বে হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে।

১০৷ WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সেই বিষয়টি নজর দিতে হবে৷ ।

 

- Advertisement -spot_img
Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img