নাম ভাঁড়িয়ে দেশে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা! মোদী রাজ্য থেকে ফের গ্রেফতার ৫ জৈশ ‘জঙ্গি’

আহমেদাবাদ: দেশের মধ্যেই দীর্ঘদিন ধরে ছড়িয়েছে সন্ত্রাসবাদের শিকড়। (Jaish-e-Mohammed )আবারও তার প্রমান পাওয়া গেল খোদ মোদী রাজ্য গুজরাটে। গুজরাটের আতঙ্কবাদ দমন শাখা (এটিএস) রাজ্যের বিভিন্ন…

gujarat-ats-jem-arrest

আহমেদাবাদ: দেশের মধ্যেই দীর্ঘদিন ধরে ছড়িয়েছে সন্ত্রাসবাদের শিকড়। (Jaish-e-Mohammed )আবারও তার প্রমান পাওয়া গেল খোদ মোদী রাজ্য গুজরাটে। গুজরাটের আতঙ্কবাদ দমন শাখা (এটিএস) রাজ্যের বিভিন্ন জেলা থেকে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যুক্ত আরও পাঁচজনকে গ্রেফতার করেছে।

এই অভিযানকে নিরাপত্তা বাহিনীর একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অভিযুক্তদের নাম বিলাল আবিদ শেরা, মহম্মদ আইয়ুব কাদিওয়াল ওরফে মহম্মদ খাদিয়াসান, মহম্মদ শফি মুখি ওরফে শফি চাপি, মহম্মদ হাসান কারাদিয়া ওরফে হাসান হায়দরপুরি এবং মহম্মদ আইয়ুব সুনাসারা ওরফে মহম্মদ খালি।

আরও দেখুনঃ ধোঁয়া নেই, শব্দও কম: ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন উদ্বোধ করলেন প্রধানমন্ত্রী

সূত্রের খবরে জানা গিয়েছে এই পাঁচজনকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আলাদা আলাদাভাবে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের ওপর নজরদারি চলছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিএসের টিমগুলো একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা জইশ-ই-মোহাম্মদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল এবং সংগঠনের হয়ে সক্রিয়ভাবে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করত বলে অভিযোগ উঠেছে।

জইশ-ই-মোহাম্মদ পাকিস্তানভিত্তিক একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন। এটি ভারতের বিরুদ্ধে বিভিন্ন বড়ো বড়ো হামলার সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। গুজরাটের মত রাজ্যে এই সংগঠনের শিকড় বিস্তারের চেষ্টা নিরাপত্তা বাহিনীকে বেশ কিছুদিন ধরে চিন্তিত করে রেখেছিল। গ্রেফতার হওয়া ব্যাক্তিদের মধ্যে কয়েকজনের একাধিক ছদ্মনাম রয়েছে। এই ছদ্মনাম দেখে বোঝা যায় ভারতে থেকে নাম ভাঁড়িয়ে জঙ্গি সংগঠনকে সাহায্য করত। এবং ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করত।

আরও দেখুনঃ পলিমার নোটে বড় পদক্ষেপ! পলিমার সাবস্ট্রেট শিটের জন্য বিশ্বব্যাপী টেন্ডার ডাকল আরবিআই

বিলাল আবিদ শেরা, মোহাম্মদ শফি মুখি, মোহাম্মদ হাসান কারাদিয়াসহ সবাই স্থানীয় এলাকায় সাধারণ জীবনযাপন করলেও পর্দার আড়ালে সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এটিএসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা আরও বড়ো নেটওয়ার্ক উন্মোচনে সাহায্য করতে পারে।

গুজরাট পুলিশ ও এটিএসের এই সাফল্যকে রাজ্য সরকার স্বাগত জানিয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী সদা সতর্ক রয়েছে। কোনো ধরনের আতঙ্কবাদী তৎপরতাকে প্রশ্রয় দেওয়া হবে না। এই গ্রেফতারের পর রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও দেখুনঃ বন্দেমাতরম অবমাননা ফৌজদারি অপরাধ! বাদল অধিবেশনে নয়া বিল মোদীর