ISI-মনমোহন সরকারের ফিক্সড ম্যাচ ২৬/১১! স্বীকারোক্তি কংগ্রেস সরকারের আমলার

নয়াদিল্লি: ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বই হামলা (RVS Mani)নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আরভিএস মণি দাবি করেছেন,…

rvs-mani-26-11-claims

নয়াদিল্লি: ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বই হামলা (RVS Mani)নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আরভিএস মণি দাবি করেছেন, এই হামলা ছিল কংগ্রেস ও পাকিস্তানের আইএসআই-এর মধ্যে ‘ফিক্সড ম্যাচ’। তিনি আরও অভিযোগ করেন, কোস্ট গার্ড জলদস্যুদের নৌকা শনাক্ত করলেও উপরের নির্দেশে নজরদারি বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া তাজ হোটেলে এনএসজি কমান্ডোদের পৌঁছাতে ইচ্ছাকৃতভাবে দুই ঘণ্টা দেরি করানো হয় বলে তিনি মন্তব্য করেছেন। এসব অভিযোগ দেশজুড়ে তুমুল আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।আরভিএস মণি সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দাবি করেন, হামলার আগে থেকেই কিছু তথ্য পাওয়া গিয়েছিল, কিন্তু রাজনৈতিক স্তর থেকে সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি।

আরও দেখুনঃ বন্দেমাতরম অবমাননা ফৌজদারি অপরাধ! বাদল অধিবেশনে নয়া বিল মোদীর

কোস্ট গার্ডের একটি ইউনিট পাকিস্তান থেকে আসা সন্দেহজনক নৌকা শনাক্ত করে। কিন্তু উচ্চপর্যায়ের নির্দেশে নজরদারি বন্ধ করে দেওয়া হয়। এতে জঙ্গিরা অবাধে মুম্বই উপকূলে পৌঁছাতে সক্ষম হয়। মণি বলেন, এটি কোনো অসাবধানতা নয়, বরং ইচ্ছাকৃত অবহেলা।সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো তাজ হোটেলে এনএসজি কমান্ডোদের দেরিতে পাঠানো নিয়ে। মণির দাবি, কংগ্রেসের উচ্চপর্যায় থেকে ইচ্ছাকৃতভাবে দেরি করানো হয়।

ফলে হোটেলের ভেতরে আটকে পড়া নিরীহ মানুষজন দীর্ঘক্ষণ জঙ্গিদের হাতে জিম্মি থাকেন। এতে প্রাণহানি বেড়ে যায়। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে এই হামলাকে ব্যবহার করা হয়েছে এবং এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ।২৬/১১-এর হামলায় ১৬৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, ছত্রপতি শিবাজি টার্মিনাস, নরিম্যান হাউসসহ বিভিন্ন স্থানে জঙ্গিরা হামলা চালায়।

আরও দেখুনঃ অমুসলিমদের কোরান-কলমা শেখানো ঘৃণ্য অপরাধ! হায়দরাবাদ স্কুল বিতর্কে মত ইমাম প্রধানের

পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। সেই সময় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল। অভিযোগ উঠেছিল যে, গোয়েন্দা ব্যর্থতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এত বড় হামলা সম্ভব হয়েছে। কিন্তু আরভিএস মণির মতো একজন অভ্যন্তরীণ কর্মকর্তার এমন সরাসরি অভিযোগ নতুন করে পুরো ঘটনার তদন্ত দাবি করছে।

আরও দেখুনঃ EPFO: ১৫ জুলাইয়ের মধ্যেই ৩৪ কোটি অ্যাকাউন্টে জমা পড়ল ৮.২৫% সুদ