থামছে না বাংলাদেশ! নারায়ণগঞ্জে রথযাত্রার লোকারণ্যে বোমা হামলার অভিযোগে আটক বিএনপি-জামাত নেতা

নারায়ণগঞ্জ (বাংলাদেশ): বাংলাদেশের নারায়ণগঞ্জে হিন্দু (Narayanganj)সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রায় বোমা হামলার চেষ্টার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় হিন্দু যুবকরা একজন বিএনপি নেতাকে আটক করে পুলিশের…

narayanganj-rath-yatra-bomb-attack

নারায়ণগঞ্জ (বাংলাদেশ): বাংলাদেশের নারায়ণগঞ্জে হিন্দু (Narayanganj)সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রায় বোমা হামলার চেষ্টার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় হিন্দু যুবকরা একজন বিএনপি নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, বিএনপি ও জামায়াতে ইসলামী যৌথভাবে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান পালনের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

এ ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রথযাত্রা চলাকালীন একটি সন্দেহজনক ব্যাগ পথের পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় হিন্দু যুবকরা সতর্ক হয়ে ব্যাগটি পরীক্ষা করে ভেতরে বিস্ফোরক জাতীয় বস্তু পান। তাৎক্ষণিকভাবে পুলিশ ও বিস্ফোরক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়। হামলার চেষ্টা ব্যর্থ হয়ে গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও দেখুনঃ নোয়াখালীতে সংখ্যালঘুদের উদ্বেগ বাড়িয়ে তারেকের নির্দেশে ভাঙা পড়ল ৫০০ বছরের হিন্দু মন্দির

যাত্রায় অংশ নেওয়া ভক্তরা জানান, রথযাত্রা শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ এই ঘটনায় অনেক নারী ও শিশু আতঙ্কিত হয়ে পড়েন।ঘটনাস্থল থেকে স্থানীয় যুবকরা এক ব্যক্তিকে আটক করেন। তিনি নিজেকে বিএনপির স্থানীয় নেতা বলে পরিচয় দেন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবে তদন্ত চলছে বলে জানিয়েছে।

স্থানীয় হিন্দু নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত হামলা। তাঁরা বলছেন, বিএনপি ও জামায়াতের কিছু উগ্রপন্থী অংশ হিন্দুদের ধর্মীয় উৎসবগুলোতে বাধা সৃষ্টি করে তাদের ভয় দেখাতে চাইছে।বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব রথযাত্রা। প্রতি বছর জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যাওয়া হয় এবং হাজারো ভক্ত অংশ নেন। নারায়ণগঞ্জের মতো এলাকায় এই উৎসব শত শত বছর ধরে পালিত হয়ে আসছে।

আরও দেখুনঃ গাইবান্ধায় রাম মূর্তি প্রাঙ্গনে তালা-ব্যারিকেড! ৮৪ ফুট মূর্তি ধূলিস্যাতের আশঙ্কায় হিন্দুরা

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর ও উৎসবে বাধাদানের অভিযোগ বেড়েছে। হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন, বিএনপি-জামায়াত জোটের কিছু অংশ সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টি করে তাদের দেশ ছাড়তে বাধ্য করছে। ফলে অনেক হিন্দু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।