ভারত-বাংলাদেশ সীমান্তে বড় উদ্যোগ, বাংলায় প্রথম ভিলেজ অ্যাকশন প্ল্যান চালু মালদহে

মালদহ: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়নে বড় পদক্ষেপ নিল মালদহ জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গে প্রথম জেলা হিসেবে মালদহে চালু হল ‘ভিলেজ অ্যাকশন প্ল্যান’ (Village Action Plan…

malda-first-in-west-bengal-to-launch-village-action-plan-for-border-villages

মালদহ: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়নে বড় পদক্ষেপ নিল মালদহ জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গে প্রথম জেলা হিসেবে মালদহে চালু হল ‘ভিলেজ অ্যাকশন প্ল্যান’ (Village Action Plan বা VAP)। এই উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকার প্রতিটি যোগ্য পরিবারের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়নের রূপরেখা তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির নাম ‘আমার গ্রাম, আমার কল্পনা’। এটি কেন্দ্রের ‘ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম’ (Vibrant Villages Programme)-এর অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য, সীমান্তবর্তী গ্রামগুলিকে দেশের “শেষ গ্রাম” নয়, বরং “প্রথম গ্রাম” হিসেবে গড়ে তোলা।

গ্রামবাসীর মতামত নিয়েই তৈরি হবে উন্নয়ন পরিকল্পনা

এই উদ্যোগের অংশ হিসেবে ওল্ড মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে গ্রামবাসীরা সরাসরি জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের সামনে তাঁদের সমস্যা, চাহিদা এবং উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ গোপালচন্দ্র সাহা এবং ওল্ড মালদার বিধায়ক।

Also Read | অভিষেকের জন্যই জেলে যেতে হয়েছে! বিস্ফোরক অনুব্রত, সুর মেলালেন মদন

২৯টি সীমান্ত গ্রামে চলছে সমীক্ষা

জেলা প্রশাসন জানিয়েছে, ১২ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে সীমান্তবর্তী ২৯টি গ্রামে এই ধরনের আলোচনা ও মতামত সংগ্রহের কাজ চলছে। গ্রামবাসীদের পরামর্শের ভিত্তিতেই প্রতিটি গ্রামের জন্য পৃথক ভিলেজ অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে।

এই পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছে দেওয়া, প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়ন এবং স্থানীয় চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরির উপর জোর দেওয়া হবে।

malda-first-in-west-bengal-to-launch-village-action-plan-for-border-villages

Also Read | উত্তরবঙ্গের চা শিল্পে গভীর সংকট! শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৩৫টি শ্রমিক সংগঠন

কী বললেন সাংসদ?

সাংসদ গোপালচন্দ্র সাহা বলেন, উন্নয়নের পরিকল্পনা উপর থেকে চাপিয়ে দেওয়ার বদলে সরাসরি গ্রামবাসীদের মতামতের ভিত্তিতে তৈরি হলে তা আরও কার্যকর হবে।

তাঁর কথায়, ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম-এর আওতায় তৈরি হওয়া এই ভিলেজ অ্যাকশন প্ল্যান স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে জাতীয় উন্নয়নের লক্ষ্যকে যুক্ত করবে এবং সীমান্ত এলাকার উন্নয়নকে আরও শক্তিশালী করবে।

জেলাশাসকের বার্তা

জেলাশাসক রাজনবীর সিং কাপুর বলেন, এই উদ্যোগের মূল ভিত্তিই হল সাধারণ মানুষের অংশগ্রহণ। মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা তৈরি করলে উন্নয়ন আরও বাস্তবসম্মত এবং কার্যকর হবে।

প্রশাসনের দাবি, ভিলেজ অ্যাকশন প্ল্যান ভবিষ্যতে সীমান্তবর্তী গ্রামগুলির জন্য একটি সমন্বিত উন্নয়ন রোডম্যাপ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা আরও দ্রুত মানুষের কাছে পৌঁছাবে এবং স্থানীয় বাসিন্দারাও নিজেদের গ্রামের উন্নয়ন পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।