ফের ভিজবে বাংলা! বঙ্গোপসাগরের নিম্নচাপে লক্ষ্মীবার থেকে বাড়বে ভারী বৃষ্টি

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী বুধবার সকালে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে উত্তর ওডিশা…

bay-of-bengal-low-pressure-heavy-rain-kolkata-south-bengal-imd

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী বুধবার সকালে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে উত্তর ওডিশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়বে দক্ষিণ-পশ্চিম বাংলার জেলাগুলিতে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও সারাদিন ধরে দফায় দফায় বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় শুরু হয়েছে বৃষ্টির প্রভাব (Weather Update)

আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের বাইরের মেঘ ইতিমধ্যেই কলকাতায় প্রবেশ করতে শুরু করেছে। মৌসুমি অক্ষরেখার প্রভাবেও বুধবার শহরে একাধিক দফায় বৃষ্টি হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত আলিপুরে ১২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপটি স্থলভাগের আরও কাছে এলে বৃষ্টির তীব্রতা ও বিস্তার আরও বাড়বে বলে পূর্বাভাস।

Weather Update: কোন জেলায় বেশি বৃষ্টি?

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও নিম্নচাপের সর্বাধিক প্রভাব পড়তে পারে ওডিশার কিছু অংশে।

আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র, কলকাতার আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে (Well-marked Low Pressure Area) পরিণত হতে পারে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও মাঝে মাঝে ভারী বর্ষণ হতে পারে। দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলার কারণে ২৪ ঘণ্টায় উল্লেখযোগ্য পরিমাণ জল জমতে পারে।

Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

শুক্রবার থেকে কমবে বৃষ্টি

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শুক্রবার থেকে নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা হ্রাস পাবে।
তবে ১৯ ও ২০ জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

জুলাইয়েও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চলতি বর্ষায় এটি বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় নিম্নচাপ। জুন মাসে কলকাতায় স্বাভাবিকের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। আর জুলাই মাসের প্রথমার্ধেই শহরে প্রায় ১৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি।

আবহাওয়াবিদদের পরামর্শ, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা এবং প্রশাসনের আবহাওয়া সংক্রান্ত নির্দেশিকা মেনে চলাই নিরাপদ।