ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ফের ঘটেছে। (Hindu devotees)গাইবান্ধায় মন্দিরে যাওয়ার পথে হিন্দু তীর্থযাত্রীদের বাসে হামলা চালানো হয়েছে। বাস ভাঙচুর করা হয়, একাধিক ভক্ত আহত হয়েছেন। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বেড়েছে। অনেকে প্রশ্ন তুলছেন বাংলাদেশ সরকার কবে সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে?
প্রত্যক্ষদর্শীরা জানান, তীর্থযাত্রীরা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। পথে একদল লোক বাস আটকে হামলা চালায়। তারা চিৎকার করে উসকানিমূলক স্লোগান দেয় এবং বাসের কাচ ভাঙচুর করে। আতঙ্কিত যাত্রীরা নামতে চাইলে কয়েকজনকে লাঠিপেটা করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের অনেকেই পালিয়ে যায়।
আরও দেখুনঃ গাইবান্ধায় রাম মূর্তি প্রাঙ্গনে তালা-ব্যারিকেড! ৮৪ ফুট মূর্তি ধূলিস্যাতের আশঙ্কায় হিন্দুরা
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ চলছে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার সময় হিন্দু মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা বেড়ে যায়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সরকার সংখ্যালঘুদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেক ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও দ্রুত বিচার হয় না বলে অভিযোগ রয়েছে।
কয়েকজন যুবক জানান, অনেক পরিবার ইতিমধ্যে দেশ ছাড়ার কথা ভাবছে। এই পরিস্থিতি দেশের সামাজিক সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও এই ঘটনায় সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংখ্যালঘু নেতারা তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু ঘটনার পর বিবৃতি দিলে হবে না। স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, দ্রুত বিচার এবং সংখ্যালঘুদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রয়োজন।
আরও দেখুনঃ ফের ভারতে নাশকতার ছক বানচাল! সাব্বিরের পর যশোরে গ্রেফতার তাহসিন





