যশোর: বাংলাদেশ জুড়ে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে (Tahsin Islam)। গতকালই এনসিপির এক নেতা সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ। এবার যশোরে আরেক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযোগ, গ্রেফতার যুবক তাহসিন ইসলাম নামে একটি উগ্রপন্থী সংগঠন ‘ফতেহ কমব্যাট সিস্টেম-এফসিএস’-এর সক্রিয় সদস্য। সন্দেহ করা হচ্ছে সাব্বিরের মতই ভারতে নাশকতার ছক কষছিল এরা।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিরাজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাহসিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসিন এফসিএসের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে। ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের দায়ের করা একটি মামলার তদন্তের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
আরও দেখুনঃ বাংলাদেশে পাকিস্তানের অংশ হিসেবে দেখান হল জম্মু-কাশ্মীর! প্রতিবাদ হাইকমিশনের সেক্রেটারির
১৯ বছর বয়সী তাহসিন ইসলাম নোয়াপাড়া এলাকার ওহিদুল ইসলামের ছেলে। তার বাড়ি থেকে পুলিশ একটি দা, বৈদ্যুতিক তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে। পুলিশ বলছে, এসব জিনিস জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তাহসিনকে আরও জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এর আগে এফসিএসের শীর্ষ নেতা শাহ আমানত সাব্বির পুলিশের কাছে স্বীকার করেছিলেন যে, ‘গাজওয়াতুল হিন্দ’-এর প্রস্তুতি হিসেবে তারা বোমা তৈরি এবং আতশবাজির উপকরণ দিয়ে বিস্ফোরণের অনুশীলন করছিলেন। তার স্বীকারোক্তির পর থেকে দেশের বিভিন্ন জেলায় এফসিএসের সদস্যদের গ্রেফতার অভিযান জোরদার হয়।
আরও দেখুনঃ জামা মসজিদে হনুমান চালিসা পড়তে দেবে কংগ্রেস-সমাজবাদী? কটাক্ষ যোগী
যশোরের এই গ্রেফতার সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, এফসিএস একটি উগ্রপন্থী সংগঠন যারা অনলাইনের মাধ্যমে তরুণদের মধ্যে উগ্রবাদী চিন্তা ছড়িয়ে সদস্য সংগ্রহ করে। তারা বিভিন্ন জেলায় ছোট ছোট গ্রুপে সংগঠিত হয়ে কার্যক্রম চালায়। সিটিটিসি ইউনিটের তদন্তে উঠে এসেছে যে, এই সংগঠনটি বাংলাদেশ এবং ভারতে অস্থিরতা সৃষ্টি করতে চেষ্টা করছিল।
আরও দেখুনঃ পাকিস্তানকে ছুড়ে ফেলে যৌথ বৈঠকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক আফগানিস্তানের




