সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ থেকে শুরু হয়ে গিয়েছে প্রিমিয়ার ডিভিশন লিগ তথা কলকাতা ফুটবল লিগ। যেখানে প্রথম ম্যাচেই জয় পেয়েছে অর্চিস্মান বিশ্বাসের ছেলেরা। সহজেই তারা আটকে দিয়েছে জর্জ টেলিগ্রাফকে। তবে হাতে বাকি রয়েছে মাত্র কয়েকটা দিন। তারপর শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। সেই কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল ময়দানের এই প্রধান। যেখানে বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয় ফুটবলারদের দলে টানার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব।
Also Read | ছাংতেকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুম্বাই
তবে শুধুমাত্র নতুন ফুটবলার সই করানোই নয়। বিদেশি ফুটবলারদের রিলিজ ও করেছে মশাল ব্রিগেড। মিগুয়েল ফেরেইরা থেকে শুরু করে অ্যান্টন সোজবার্গের মত ফুটবলারদের কথা আগেই জানিয়েছিল গতবারের আইএসএল জয়ীরা। নতুন মরসুমে মরোক্কান ফরোয়ার্ড ইউসেফ ইজ্জেজারিকে ও যে এই দলে রাখা হবে না সেই ইঙ্গিত স্পষ্ট ছিল সকলের কাছেই। অবশেষে আজ বেশ কিছু ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইটে একটি আবেগঘন পোস্ট করে দল ছাড়া আর কথা জানিয়ে দেন খোদ এই তারকা। তিনি লেখেন, ‘ কিছু যাত্রার পরিমাপ হয় ট্রফি দিয়ে, আবার কিছু যাত্রার পরিমাপ হয় সাক্ষাৎ পাওয়া মানুষ আর তৈরি হওয়া স্মৃতি দিয়ে। ইস্টবেঙ্গল এফসি-র সাথে আমার এই যাত্রা এই দুটি দিয়েই ধন্য হয়েছে। আজ আমি গর্ব, কৃতজ্ঞতা এবং ভাষায় প্রকাশ করা কঠিন এমন সব আবেগে পূর্ণ হৃদয় নিয়ে বিদায় জানাচ্ছি।’
Also Read | মোহনবাগানের পথেই ছাংতে, ঘোষণার অপেক্ষায় সমর্থকরা
আরও লেখেন, ‘ একসাথে আমরা সত্যিই বিশেষ কিছু অর্জন করেছি। ২২ বছর পর এই অসাধারণ ক্লাবে আমরা লিগ শিরোপা ফিরিয়ে এনেছি, এর গৌরবময় ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছি। সেই অর্জনের অংশ হতে পারাটা আমি সারাজীবন মনে রাখব। আর ইস্টবেঙ্গলের প্রথম খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন বুট জেতাটা এই যাত্রাকে আরও অবিস্মরণীয় করে তুলেছে। এই মাইলফলকগুলো শুধু আমার নয়, বরং তাদের সকলের, যারা একসাথে বিশ্বাস রেখেছিল, লড়াই করেছিল এবং স্বপ্ন দেখেছিল। আমি ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, মেডিকেল টিম, ক্লাবের প্রত্যেক সদস্য এবং বিশেষ করে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, প্রতিদিন আমাকে উৎসাহিত করার জন্য, প্রতিটি কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য এবং আমাকে একজন আরও ভালো খেলোয়াড় ও আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ধন্যবাদ। ফুটবল কখনো একা জেতা যায় না, এবং এমন অসাধারণ মানুষদের সাথে এই যাত্রাপথ ভাগ করে নিতে পেরে আমি চিরকৃতজ্ঞ থাকব।’
Also Read | FIFA World Cup: পেনাল্টি মিসের পর খুনের হুমকি, এস্কোবার স্মৃতি ফিরল কলম্বিয়ার ফুটবলে





