সায়ন সেনগুপ্ত, কলকাতা: যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেল চারটে নাগাদ প্রিমিয়ার ডিভিশন লিগের (CFL 2026) প্রথম ম্যাচে নেমেছিল গতবারের চ্যাম্পিয়নরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল জর্জ টেলিগ্ৰাফ। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল বিনো জর্জের ছেলেরা। এদিন লাল-হলুদের জার্সিতে গোল পান যথাক্রমে জেসিন টিকে, জোসেফ জাস্টিন এবং মহম্মদ বিলাল। এছাড়াও একাধিকবার গোলের সহজ সুযোগ পেয়েছিলেন লাল-হলুদ ফুটবলাররা।
Also Read | FIFA World Cup: পেনাল্টি মিসের পর খুনের হুমকি, এস্কোবার স্মৃতি ফিরল কলম্বিয়ার ফুটবলে
কিন্তু কাজে লাগানো সম্ভব হয়নি। নাহলে অনায়াসেই বাড়তে পারত ব্যবধান। এদিন ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রাখতে শুরু করেছিল ইস্টবেঙ্গল দল। স্কুলের সহজ সুযোগ এসে গিয়েছিল প্রথম কোয়ার্টারেই কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে ২৬ মিনিটের মাথায় জেসিন টিকের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তারপর থেকেই যথেষ্ট সাবধানী খেলতে দেখা গিয়েছিল জর্জ টেলিগ্রাফের ফুটবলারদের। তবে ৪৩ মিনিটের মাথায় একেবারেই সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন পিভি বিষ্ণু। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি তিনি। তবে অতিরিক্ত সময়ের মধ্যেই পেনাল্টি আদায় করে নিয়েছিল মশাল ব্রিগেড।
Also Read | ছাংতেকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুম্বাই
সেখান থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে যান জোসেফ জাস্টিন। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধ গোলের ব্যবধানে এগিয়েছিল গতবারের বিজয়ীরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পুনরায় আক্রমণে উঠে আসছিল দল। তবে জর্জ টেলিগ্রাফের ডি বক্সে গিয়ে আটকে যেতে হচ্ছিল বারংবার। মাঝে একবার ব্যবধান কমানোর সুযোগও পেয়ে গিয়েছিল প্রতিপক্ষ দল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পরবর্তীতে বিলালের গোল। শেষ পর্যন্ত তিন গোলে আসে জয়। ম্যাচের সেরা জয় বাজ।





