সায়ন সেনগুপ্ত, কলকাতা: নতুন মরসুমের দিকে নজর রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল দল গুলি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী বহু আগে থেকেই দেশি ও বিদেশি ফুটবলারদের সঙ্গে আলোচনা শুরু করে ছিল দেশের প্রথম সারির দল গুলির পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের দল গুলি। তবে বর্তমানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের আধিপত্য সর্বাধিক পর্যায়ে রয়েছে। তবে গত কয়েক মাস ধরেই দলবদলের বাজারে বারংবার উঠে আসতে শুরু করেছিল ব্রাইসন ফার্নান্দেজের নাম। গত মরসুম পর্যন্ত মানোলো মার্কেজের এফসি গোয়ার সঙ্গে যুক্ত ছিলেন এই ভারতীয় তারকা।
Also Read | FIFA World Cup: পেনাল্টি মিসের পর খুনের হুমকি, এস্কোবার স্মৃতি ফিরল কলম্বিয়ার ফুটবলে
আইএসএলে দলের হয়ে খেলেছিলেন মোট ১২টি ম্যাচ। গোল করার পাশাপাশি করানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। তবে চলতি বছরের মে মাসে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল এই ফুটবলারের। শোনা গিয়েছিল যে সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নাকি দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছে কলকাতা ময়দানের এক প্রধান। তবে পরবর্তীতে সেই সম্ভবনা কমে আসছিল অনেকটাই। পরবর্তীতে জানা গিয়েছিল যে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসিকে নিয়ে যথেষ্ট আগ্রহী তিনি। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। গতকাল তার যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।
Also Read | মোহনবাগানের পথেই ছাংতে, ঘোষণার অপেক্ষায় সমর্থকরা
যারফলে নয়া সিজনে খেলতে দেখা যেতে চলেছে এই দাপুটে মিডফিল্ডারকে। উল্লেখ্য, দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে একাধিকবার শিরোপা জয় করেছে অভিষেক বচ্চনের দল। কিন্তু শেষ কিছু বছরে একেবারেই বজায় থাকেনি সেই ছন্দ। হারানো ছন্দ ফেরাতে ক্লিফোর্ড মিরান্ডার উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট।




