FIFA World Cup: সুইসদের উড়িয়ে শেষ চারে মেসি ব্রিগেড, প্রতিপক্ষ ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড।

argentina-beat-switzerland-reach-FIFA World Cup-2026-semifinal-vs-england

সায়ন সেনগুপ্ত, কলকাতা ডেস্ক: এবার সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে চলে গেল আর্জেন্টিনা। রবিবার সকালে ভারতীয় সময় সকাল সাড়ে ছয়টা নাগাদ কোয়ার্টার ফাইনালের (FIFA World Cup) ম্যাচে নেমেছিল তিনবারের বিশ্বজয়ীরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল রিকার্ডো রদ্রিগেজদের দল। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মেসি ব্রিগেড। আলেক্সিস ম্যাকালিস্টার, জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। অন্যদিকে, সুইজারল্যান্ডের হয়ে গোল করে যান দান এনডোয়ে। নির্ধারিত সময় শেষে অমীমাংসিত ফলাফল থাকলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের শেষে জয় ছিনিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি।

Also Read | INDW vs ENGW: ইংল্যান্ডে ভারতের ‘ক্রান্তি’কাল! স্মৃতির হাফ সেঞ্চুরিতে ২৬৯ রানে এগিয়ে ভারত

ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক থাকতে দেখা গিয়েছিল সুইজারল্যান্ড দলকে। যারফলে কয়েক মিনিটের মধ্যেই গোলের সুযোগ এসে গিয়েছিল তাঁদের কাছে। কিন্তু যদিও তা কাজে লাগানো সম্ভব হয়নি। তারপর প্রথম কোয়ার্টারের মধ্যেই গোল তুলে নেয় আর্জেন্টিনা। লিওনেল মেসির ভাসানো কর্নার হেড করে গোলে ঠেলে দিতে খুব একটা অসুবিধা হয়নি ম্যাকালিস্টারের। যদিও তারপর ও চলতে থাকে আক্রমণ, প্রতি আক্রমণের খেলা। কিন্তু খুব একটা বদল আসেনি ফলাফলে। প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে আর্জেন্টিনা।

Also Read | FIFA World Cup: পেনাল্টি মিসের পর খুনের হুমকি, এস্কোবার স্মৃতি ফিরল কলম্বিয়ার ফুটবলে

তবে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটের মাথায় সমতায় ফেরে সুইজারল্যান্ড। এন্ডোয়ের দৌলতে ম্যাচে ফেরে কোবেলরা। তার ঠিক কিছু সময় পরেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এমবোলোকে। দশজনে হয়ে গিয়ে ও অনবদ্য ডিফেন্স করতে দেখা যায় তাদের। যারফলে ম্যাচ চলে গিয়েছিল অতিরিক্ত সময়ের দিকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে ১১১ মিনিটের মাথায় আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টাইনরা। শেষ মুহূর্তে গিয়ে হোল হজম করার পর প্রতি‌আক্রমণে উঠে আসতে গিয়েই তৃতীয় গোল হজম করে সুইসরা।

Also Read | মোহনবাগানের পথেই ছাংতে, ঘোষণার অপেক্ষায় সমর্থকরা