রামমন্দিরের অনুদান (BJP) তছরূপের অভিযোগকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। এই ঘটনায় এবার সরব হলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। শনিবার তিনি অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ঘটনায় সাধারণ মানুষ অত্যন্ত ব্যথিত। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, যারা এই ধরনের অনিয়মের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মনোজ তিওয়ারি বলেন, রামমন্দির কোটি কোটি মানুষের বিশ্বাস ও আবেগের সঙ্গে যুক্ত। তাই মন্দিরের নামে সংগৃহীত অর্থ নিয়ে কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়। তিনি দাবি করেন, এই ঘটনায় যারা যুক্ত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
সাংসদ বলেন, “এই ঘটনায় সবাই দুঃখিত। যত টাকা নিয়েছে, তার চেয়ে বেশি ফেরত নেব।” তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি আরও বলেন, মানুষের বিশ্বাসের সঙ্গে যারা প্রতারণা করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রামমন্দির নির্মাণের জন্য দেশজুড়ে বহু মানুষ অনুদান দিয়েছেন। সাধারণ মানুষের আবেগ ও সহযোগিতার মাধ্যমে সংগৃহীত অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য, এই ধরনের অভিযোগ উঠলে দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা প্রয়োজন।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে কোনও আপস করা হবে না। কারও রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।





