Visva Bharati: বিশ্বভারতীর অপহৃত বর্মী ছাত্র পান্না কোটি কোটি টাকার চুল ব্যবসা করত

দুদিন হয়ে গেল এখনও খোঁজ নেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) অপহৃত বিদেশি ছাত্র পান্নার। সে মায়ানমারের নাগরিক। তার খোঁজে নেমে বোলপুর থানার পুলিশ জানাচ্ছে, ওই বর্মী ছাত্র পড়ার ...

By Rana Das

Published:

Follow Us
visva bharati

দুদিন হয়ে গেল এখনও খোঁজ নেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) অপহৃত বিদেশি ছাত্র পান্নার। সে মায়ানমারের নাগরিক। তার খোঁজে নেমে বোলপুর থানার পুলিশ জানাচ্ছে, ওই বর্মী ছাত্র পড়ার পাশাপাশি চুল রফতানির ব্যবসা করত। তার ব্যবসায়িক পার্টনাররাই অপহরণে জড়িত। তদন্তে উঠে এসেছে কোটি কোটি টাকার ব্যবসা করত পান্না।

মায়ানমারের বাসিন্দা পান্নাকারা বিশ্বভারতীতে সংস্কৃত ভাষার গবেষক। সে থাকত শান্তিনিকেতনর রবীন্দ্রপল্লিতে। যে বাড়িতে ভাড়া থাকত সেখান থেকে বৃহস্পতিবার তাতে তুলে নিয়ে যায় কয়েকজন। বর্মী যুবক পান্নার রুমমেটকেও অপহরণ করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। সেই যুবক পরে বিশ্বভারতী কর্তৃপক্ষকে সব জানান। অপহরণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

   

তদন্তে উঠে এসেছে, মায়ানমার থেকে পড়তে আসা পান্নাকারা চুলের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সে পশ্চিম মেদিনীপুর থেকে চুল সংগ্রহ করত। সেই চুল নিজের দেশ মায়ানমারে পাঠাত। সেই রফতানির চালান যেত চিনে। পান্নার সাথে যারা ব্যবসা করত তাদের পাওনা ছিল ৬ কোটি টাকা। তদন্তে উঠে এসেছে বকেয়া ৬ কোটি টাকার মধ্যে ৫ কোটি ৫০ লক্ষ টাকা মিটিয়ে দেয় পান্নাকারা। বাকি ৫০ লক্ষ টাকার জন্য তাত্ত্বিক অপহরণ করা হয়েছে।

কিন্তু পান্না কই? তার খোঁজ নেই। বিদেশি এই ছাত্রকে বীরভূমেই নাকি অন্য কোথাও রাখা হয়েছে তাও জানা যায়নি। পান্নার ব্যবসার সূত্র ধরে চলছে তার ব্যবসায়িক পার্টনারদের খোঁজ। এদিকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের এক বিদেশি ছাত্রের অপহরণ ঘটনা ঘটেছে। এতে বিশ্বভারতী কর্তৃপক্ষ অস্বস্তিতে। বোলপুর থানার পুলিশ জানিয়েছে, পান্নার এই চুল রফতানি ব্যবসায় দুবরাজপুরের কয়েকজন ও  জেলার আরও অনেকেই জড়িত।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google