ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে হার, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াল ভারত

শ্রেয়স আইয়ারের অপরাজিত ৮০ রানও ভারতকে বাঁচাতে পারল না। ৯ উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড।

IND vs ENG-4th-t20-england-win-series-3-0

বাবান আদক, কলকাতা ডেস্ক: আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অসহায় আত্মসমর্পণ করল ভারতীয় ক্রিকেট দল (IND vs ENG)। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, টানা তিন ম্যাচ হারল শ্রেয়স আইয়াররা। এক ম্যাচ বাকি থাকতেই দাপটের সঙ্গে সিরিজ পকেটে পুরল হ্যারি ব্রুকরা। ভারতের দেওয়া ১৫৯ রানের টার্গেট মাত্র ১৩.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে অনায়াসে তুলে নিল ইংল্যান্ড। ৩৭ বল বাকি থাকতে ৯ উইকেটের এই বিশাল জয়ে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল ব্রিটিশ বাহিনী। এর ফলে পঞ্চম তথা শেষ ম্যাচটি এখন নিছকই নিয়ম রক্ষার হয়ে দাঁড়াল।

Also Read | এশিয়ার মঞ্চে কঠিন পরীক্ষার মুখে ইস্টবেঙ্গল! ১২ অগাস্ট প্রতিপক্ষ কুয়েতের ক্লাব

চলতি সিরিজের এই চতুর্থ টি-২০ ম্যাচটি ছিল ভারতের কাছে সিরিজে নিজেদের আশা বাঁচিয়ে রাখার ‘ডু অর ডাই’ লড়াই। কিন্তু টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটারদের চূড়ান্ত ব্যর্থতার ছবিটাই মাঠে ফুটে ওঠে। অধিনায়ক শ্রেয়স আইয়ার ছাড়া কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। শুরুতেই জোফ্রা আর্চার ও জশ টাংয়ের আটসাঁট বোলিংয়ের সামনে খাবি খায় ভারতের টপ অর্ডার। বৈভব সূর্যবংশী (১৫), ঈশান কিষাণ (৪) এবং অভিষেক শর্মা (১৬) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। এক প্রান্ত আগলে রেখে শ্রেয়স আইয়ার মাত্র ৪৯ বলে ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮০ রানের একটি দুর্দান্ত অধিনায়কোচিত ইনিংস না খেললে, ভারতের রান এই সম্মানজনক জায়গায় পৌঁছত না। শিবম দুবে (২২) কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও তিলক বর্মা (১১), ওয়াশিংটন সুন্দররা (৫) সম্পূর্ণ ব্যর্থ হন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত তোলে ১৫৮ রান।

IND vs ENG-4th-t20-shreyas-iyer-80-india-159-target

Also Read | জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

রান তাড়া করতে নেমে শুরুতেই জস বাটলারের (৮) উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। তৃতীয় ওভারে আর্শদীপ সিংয়ের বলে তিনি ফিরলেও, এরপর ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন ওপেনার ফিল সল্ট এবং অধিনায়ক হ্যারি ব্রুক। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকে তাঁরা দলকে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। অধিনায়ক ব্রুক মাত্র ৩৫ বলে ৪টি বিশাল ছক্কা ও ৮টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৭৯ রানের এক ধ্বংসাত্মক ইনিংস খেলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২২৫.৭১। অন্যদিকে, ফিল সল্ট ৪২ বলে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ রানে অপরাজিত থাকেন। আর্শদীপ (১/৪১) ছাড়া প্রসিধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর বা শিবম দুবে ভারতীয় বোলারদের এই চরম অসহায়তা সিরিজ হারের পাশাপাশি দলের বর্তমান বেহাল দশাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।