সবুজ-মেরুনে যোগদান করে কী বললেন জেলজোকোভিক?

সবুজ-মেরুন জার্সিতে খেলতে পেরে আপ্লুত সামীর জেলজোকোভিক। যুবভারতীর আবহ ও সমর্থকদের ভালোবাসার কথাও উল্লেখ করলেন তিনি।

By Sayan Sengupta

Published:

Follow Us
samir-zeljkovic-reaction-after-joining-mohun-bagan

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মে মাসের মাঝামাঝি সময় শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। যেখানে শেষ পর্যন্ত খেতাব জয়ের সুযোগ ছিল দুই প্রধানের কাছে। যদিও খেতাব জয়ের ধারা বজায় রাখা সম্ভব হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের পক্ষে। গোল পার্থক্যের ভিত্তিতে ট্রফি জয় করে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তবে সেই হতাশা কাটিয়ে এবার আসন্ন ফুটবল সিজনে ফের খেতাব জিততে মরিয়া মেরিনার্সরা। সেইমতো গত কয়েক সপ্তাহ ধরেই দল বদলের বাজারে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল মোহনবাগানের নাম। এক্ষেত্রে একের পর এক তারকা বিদেশি ফুটবলারদের যোগদানের কথা ও শোন যাচ্ছিল‌ প্রবলভাবে।

আরও পড়ুন: ১৪ ছক্কায় ইতিহাস গড়লেন করণ লাল, কাঁপল বেঙ্গল টি-টোয়েন্টি লিগ

   

যার মধ্যে অন্যতম ছিল দেজান ড্রাজিচের নাম। কিন্তু এসবের মাঝেই এবার সকলকে চমকে দিয়ে পাঞ্জাব এফসির জার্সিতে খেলা বসনিয়ার এক দাপুটে ফুটবলারের যোগদানের কথা জানিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিনি সামীর জেলজোকোভিক। হ্যাঁ ঠিকই শুনেছেন। মূলত সেন্ট্রাল মিডিও হলেও স্টপার হিসেবে ও যথেষ্ট সাবলীল এই দীর্ঘদেহী বিদেশি ফুটবলার। সুযোগ বুঝেই দলের আক্রমণে উঠে আসার ক্ষেত্রে ও যথেষ্ট পারদর্শী তিনি। সবদিক মাথায় রেখেই তাই তাঁর সংযুক্তি ঘটিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: বাংলার জার্সিই সবচেয়ে বড় স্বপ্ন, আবেগঘন বার্তা ফুটবলার মিঠুন করের

পূর্বে বসনিয়া সহ যে লিগেই খেলেছেন নিজের সেরাটা দিয়ে নজর কেড়েছেন তিনি। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়। কলকাতা ময়দানের এই অন্যতম প্রধানের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন ‘ ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিক সাফল্য পাওয়ার কথা খুব শুনেছি। ইন্ডিয়ান সুপার লিগে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের বিপক্ষে খেলেছি। আমি দেখেছি ক্লাবের প্রতি সমর্থকদের ভালোবাসা। এমন ঐতিহ্যশালী ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত।’

তবে সেখানেই শেষ নয়, মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে সমর্থকদের সাক্ষী রেখে সমস্ত শিরোপা জেতার কথা ও উঠে আসে এই তারকার মুখ থেকে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।