ইডির ডাকে হাজির শ্রেয়া পাণ্ডে, শুরু জিজ্ঞাসাবাদ

মঙ্গলবার ইডি দপ্তরে (ED) হাজিরা দেওয়ার জন্য তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের একদিন আগেই, সোমবার হঠাৎ করেই ইডি দপ্তরে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী শ্রেয়া ...

By Suparna Parui

Published:

Follow Us
shreya-pande-faces-ed-inquiry-after-appearing-at-office

মঙ্গলবার ইডি দপ্তরে (ED) হাজিরা দেওয়ার জন্য তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের একদিন আগেই, সোমবার হঠাৎ করেই ইডি দপ্তরে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী শ্রেয়া পাণ্ডে। এই ঘটনায় প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, সোনা পাপ্পু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করা হয়েছিল। অভিযোগ, এই মামলার সঙ্গে যুক্ত কয়েকটি আর্থিক লেনদেন এবং যোগাযোগ খতিয়ে দেখতেই তদন্তকারীরা তাঁকে ডেকে পাঠান। যদিও এই বিষয়ে শ্রেয়া পাণ্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। জানা গিয়েছে, নির্ধারিত দিনের আগেই ইডি দপ্তরে হাজির হয়ে তিনি তদন্তে সহযোগিতা করতে চান বলেই ইঙ্গিত দিয়েছেন। সোমবার সকালে তিনি নিজেই ইডি অফিসে পৌঁছে যান। সেখানে পৌঁছনোর পরই তদন্তকারীরা তাঁর জিজ্ঞাসাবাদ শুরু করেন। দীর্ঘ সময় ধরে তাঁর বক্তব্য রেকর্ড করা হচ্ছে বলে সূত্রের দাবি।

   

তদন্তকারী সংস্থার অনুমান, এই মামলায় বেশ কয়েকজন রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের নাম উঠে আসতে পারে। সেই তালিকায় শ্রেয়া পাণ্ডের নামও রয়েছে বলে আগে থেকেই সন্দেহ করা হচ্ছিল। সেই কারণেই তাঁকে আনুষ্ঠানিকভাবে তলব করা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই তাঁর হাজিরা অনেককে অবাক করেছে।

ED

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google