মহামেডানে ফিরলেন ওয়াসিম আক্রম, সুদিন ফেরার আশায় সাদা-কালো সমর্থকরা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি মহামেডান স্পোর্টিং ক্লাবের‌ (Mohammedan SC)। আসলে খেলোয়াড়দের বেতন সমস্যার পাশাপাশি ইনভেস্টার ইস্যু নিয়ে ডামাডোল পরিস্থিতি দেখা দিয়েছিল ক্লাবের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
wasim-akram-returns-to-mohammedan-sporting-club

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি মহামেডান স্পোর্টিং ক্লাবের‌ (Mohammedan SC)। আসলে খেলোয়াড়দের বেতন সমস্যার পাশাপাশি ইনভেস্টার ইস্যু নিয়ে ডামাডোল পরিস্থিতি দেখা দিয়েছিল ক্লাবের অন্দরে। যার প্রভাব এসে পড়েছিল দল গঠনের ক্ষেত্রে। তাই ভারতীয় ফুটবলারদের উপর নির্ভর করেই হয়েছিল দল গঠন। তাদের নিয়েই সীমিত শক্তিতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে লড়াই করেছিল ব্ল্যাক প্যান্থার্সরা‌। যারফলে আটকে যেতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে। জয়ের দেখা মেলেনি একটি ও ম্যাচে।

সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা‌। এমন পরিস্থিতিতে ক্লাবের কর্মকর্তাদের উপর ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল সাদা-কালো সমর্থকদের একটি অংশকে। এমনকি উত্তপ্ত হয়ে উঠেছিল ক্লাব চত্বর। তবে সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করে পরিস্থিতি। গত কয়েকদিন আগেই সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আমিরুদ্দিন ববি। তাঁর পরিবর্তে এবার দায়িত্ব এসেছেন নৌদার বিধায়ক হুমায়ুন কবির। তাঁর হাত ধরেই এবার নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সাদা-কালো সমর্থকরা।

   

তবে এবার এই নয়া সভাপতির হাত ধরেই নতুন করে সেজে উঠছে কমিটি। এবার দলের দায়িত্ব নিতে ফিরে এলেন ওয়াসিম আক্রম। পূর্বে সচিব হিসেবে যুক্ত ছিলেন ক্লাবের সঙ্গে। এবার রবিবার দুপুরে ক্লাব তাঁবুতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তাঁকে। যা রীতিমতো মন কেড়েছিল সমর্থকদের। তাঁর আগমনের পর থেকেই যেন ভরসা আরও মজবুত হচ্ছে মহামেডান অনুগামীদের। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সমর্থকরা আমার সঙ্গে বহুদিন ধরেই যোগাযোগ রেখে চলেছে। আমার কাছে অনুরোধ করেছিল, তবে আমি বিদেশে ছিলাম। ক্লাব যখন সাফল্য পাচ্ছিল তখন সেটা দেখে আমি যথেষ্ট খুশি হয়েছিলাম।

আরও বলেন, দেশে ফেরার পর আমার কাছে প্রস্তাব আসে ক্লাবে পুনরায় যোগ দেওয়ার। তবে এক্ষেত্রে রোড ম্যাপ ছাড়া এগোনো সম্ভব ছিল না। এই নিয়ে বিলাল আহমেদ খানের সঙ্গে বহু আলোচনা করি। তারপর আমাদের সকলের সম্মতি ও হুমায়ুন কবির মহাশয়ের সাথে আলোচনা ও সঠিক রোড ম্যাপের দরুন আশা সম্ভব হয়েছে। সকলের আশা শীঘ্রই ছন্দে ফিরবে ময়দানের এই তৃতীয় প্রধান।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google