কলকাতা: বিধানসভায় বিরোধী দলনেতা প্রস্তাবনায় সই জাল কাণ্ডের তদন্ত করতে অভিষেক বন্দোপাধ্যায়ের (CID Visit to Abhishek)বাসভবনে CID। তবে হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িতে তাকে পাওয়া না গেলে আধিকারিকরা সরাসরি পৌঁছে যান কালীঘাটের বাড়িতে। এদিকে অভিষেক বন্দোপাধ্যায় তখন বসেছিলেন কুনাল ঘোষের বাড়িতে। বেলেঘাটায় তৃণমূলের দলীয় কর্মী খুনে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতেই অভিষেক কুনাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাতেই এই ঘটনাটি ঘটে। এই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং এটিকে “ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসা” বলে দাবি করা হয়। নিহত ব্যক্তির নাম বিশ্বজিৎ পট্টনায়েক (৪২)। তিনি বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের (কবি সুকান্ত সরণি) বাসিন্দা এবং ভোটের দিন তৃণমূলের বুথ এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। পরিবারের দাবি অনুযায়ী, ৪ঠা মে নির্বাচনের ফলপ্রকাশের দিন বিশ্বজিৎ সারাদিন বাড়িতেই ছিলেন। সন্ধ্যা ৭টা নাগাদ একটি ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন।
আরও দেখুনঃ ‘অপারেশন সিঁদুর ২.০’-র জন্য প্রস্তুত ভারতীয় সেনা! সেনাপ্রধানের মন্তব্যে কাঁপছে ইসলামাবাদ
এর কিছুক্ষণ পরেই তাঁর বাড়ির সদর দরজায় সজোরে ধাক্কার আওয়াজ পাওয়া যায় এবং বাইরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নীলরতন সরকার (NRS) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ বিশ্বজিতের পরিবারের সঙ্গেই দেখা করতে বেলেঘাটা গিয়েছিলেন অভিষেক এমনটাই জানা যাচ্ছে।
অন্যদিকে সই জাল কান্ডেও CID কড়া পদক্ষেপ নিয়েছে। নয়না বন্দোপাধ্যায় থেকে কুনাল ঘোষ প্রত্যকের বাড়িতে গিয়েই নোটিশ দিয়ে তদন্ত করেছে আধিকারিকরা। এই কান্ডেই অভিষেক বন্দোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে রীতিমত অপেক্ষা করে তার হাতে নোটিস ধরিয়েছেন আধিকারিকরা। অভিষেক বন্দোপাধ্যায় তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন তাকে মিথ্যে মামলা দিয়ে আটকানো যাবে না।




















