সায়ন সেনগুপ্ত, কলকাতা: বহু প্রত্যাশা নিয়ে এবারের ইউনিটি কাপ (Unity Cup 2026) শুরু করেছিল ভারতীয় ফুটবল দল। এই আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা মাথায় রেখে বেশ কিছু সময় আগেই খেলোয়াড়দের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ফেডারেশন। যেখানে বিশেষ করে উঠে এসেছিল ইন্ডিয়ান সুপার লিগে নজর কাড়া একাধিক ফুটবলাররা। তবে আইএসএল শেষ হওয়ার পরেই দেখা যায় অন্য সমস্যা। জাতীয় দলের সুযোগ পাওয়া নিজেদের ফুটবলারদের ফিরিয়ে নেয় মোহনবাগান। যারা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দেয় সকলকে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি করে একাধিক ফুটবলারদের পাঠানো হয় ইংল্যান্ডে।
আরও পড়ুন: বাংলার কোচ ফের লক্ষ্মীরতন, সফলতা সত্ত্বেও ব্রাত্য সৌরাশিস লাহিড়ী
তারপর টুর্নামেন্ট শুরু করার ২৪ ঘন্টা আগে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ভারত। যেখানে ছিলেন না একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার। তবুও সীমিত শক্তি নিয়ে ইংল্যান্ডের মাঠে জামাইকার বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্লু-টাইগার্স। যদিও জয় পাওয়া সম্ভব হয়নি। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয় খালিদ জামিলের ছেলেরা। যারফলে চূড়ান্ত সাফল্য না আসলেও এবার তৃতীয় স্থান অধিকারের লড়াইয়ে নামবে ভারতীয় দল। কিন্তু তার আগেই দেখা দিয়েছে আরেক সমস্যা। এবার হ্যামস্ট্রিংয়ের চোট দেখা দিয়েছে দাপুটে ফুটবলার রায়ান উইলিয়ামসের।
আরও পড়ুন: ইউনিটি কাপের অভিযান শুরু করার আগে কী বললেন খালিদ?
এক কথায় যা বিরাটের ধাক্কা। এই পরিস্থিতিতে তৃতীয় স্থান অধিকার করার গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে মাঠে পাবেন না খালিদ জামিল। সেখানেই শেষ নয়। ইউনিটি কাপ শেষ করে আরো দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার কথা ভারতীয় দলের। সেখানেও হয়তো খেলতে পারবেন না বেঙ্গালুরু এফসির এই দাপুটে ফুটবলার।




















