ইয়েরেভান: আর্মেনিয়ার রাস্তায় ভারতের অস্ত্র প্রদর্শন করে নতুন যুগের সূচনা। (Indian Weapons)আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের রাস্তায় ভারতীয় অত্যাধুনিক আর্টিলারি, রাডার ও রকেট সিস্টেম দেখা যাওয়ায় সেখানকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও কৌতূহলের সঞ্চার হয়েছে। আসন্ন সামরিক কুচকাওয়াজের প্রস্তুতিতে এই সরঞ্জামগুলো পরিবহনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই ঘটনা আর্মেনিয়া-ভারত প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায়ের সাক্ষ্য দিচ্ছে।স্থানীয় সূত্র ও ভিডিও ফুটেজ থেকে জানা গেছে, ভারতের তৈরি অ্যাক্সেল অ্যান্টি-ড্রোন সিস্টেম, সুইচ রাডার, পিনাকা রকেট লঞ্চারসহ একাধিক অত্যাধুনিক অস্ত্র বহনকারী ট্রাকগুলো ইয়েরেভানের বিভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছিল। আর্মেনিয়ার সেনাবাহিনীর সদস্যরা এগুলোর নিরাপত্তায় ছিলেন।
কুচকাওয়াজে এই সরঞ্জামগুলো প্রথমবারের মতো প্রদর্শিত হতে চলেছে, যা আর্মেনিয়ার সামরিক শক্তির এক নতুন প্রতীক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।২০২০ সাল থেকে এখন পর্যন্ত আর্মেনিয়া ভারতের সঙ্গে প্রায় ২ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে স্বল্পপাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, আর্টিলারি গান, রাডার, অ্যামিউনিশন এবং অন্যান্য আধুনিক যুদ্ধ সরঞ্জাম।
আরও দেখুনঃইডিতে বড়সড় নিয়োগ বৃদ্ধি! ১৫ বছর পর ৬০% কর্মী বাড়ানোর অনুমোদন কেন্দ্রের
এই চুক্তিগুলো মূলত আজারবাইজান ও তুরস্কের সামরিক জোটের বিরুদ্ধে আর্মেনিয়ার প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে। ২০২০ সালের নাগোরনো-কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার পরাজয়ের পর দেশটি প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় এবং ভারতকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে বেছে নেয়।
ভারত-আর্মেনিয়া প্রতিরক্ষা সম্পর্ক দ্রুত এগোচ্ছে। ভারতের প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থাগুলো যেমন ডিআরডিও, ক্যালিকট, এলঅ্যান্ডটি এবং বেসরকারি খাতের কোম্পানিগুলো এতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আর্মেনিয়া এখন ভারত থেকে অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান হয়ে উঠেছে। এই সম্পর্ক শুধু বাণিজ্যিক নয়, কৌশলগতও। তুরস্ক-আজারবাইজানের ঘনিষ্ঠতা এবং পাকিস্তানের সঙ্গে তাদের যোগাযোগের প্রেক্ষিতে ভারত আর্মেনিয়াকে সমর্থন করে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে চাইছে।




















