Home Sports News বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, কড়া নজরদারিতে কঙ্গো ফুটবল দল

বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, কড়া নজরদারিতে কঙ্গো ফুটবল দল

congo-football-team-ebola-watch-before-fifa-world-cup-2026

Kolkata, May 21: ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে একাধিক সমস্যা। ইরানের আয়োজক দেশ আমেরিকায় খেলতে যাওয়া থেকে টিকিটের উচ্চ মূল্যের সংকট – এবার সবকিছুকে ছাপিয়ে গেল ভাইরাস।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ফুটবল দল ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিনশাসায় তাদের নির্ধারিত তিন দিনের প্রস্তুতি ক্যাম্প ও সমর্থকদের বিদায়ী অনুষ্ঠান বাতিল করেছে। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের জন্য দলটির আমেরিকায় প্রবেশে কোনো বাধা থাকছে না।

   

স্বাস্থ্যঝুঁকি ও ভ্রমণ বিধিনিষেধের কারণে খেলোয়াড়রা নিজ দেশ, কঙ্গোতে আর ফিরে যাননি। কিনশাসা শহরের পরিবর্তে তারা সরাসরি ইউরোপে মিলিত হয়ে বেলজিয়ামে তাদের প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে যাওয়া ভ্রমণকারীদের উপর ২১ দিনের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। বেশিরভাগ ফুটবলার ও কোচিং স্টাফ ইউরোপে থাকায় এবং সরাসরি দেশটিতে প্রবেশ না করায় কঙ্গো দলটিকে এই নিষেধাজ্ঞার আওতা থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

তবে যদি কোনো খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ যদি গত ২১ দিনের মধ্যে কঙ্গোয় গিয়ে থাকেন, তাহলে তাকে কড়া স্বাস্থ্য পরীক্ষা করে তবেই টুর্নামেন্টে প্রবেশ করতে পারবে। অর্থাৎ পুরোপুরি নিষেধাজ্ঞা না থাকেলও কড়া নজরদারিতে থাকতে হবে। ইবোলার আশঙ্কায় কঙ্গো থেকে কোনো সাধারণ ফুটবলপ্রেমী বা সমর্থক খেলা দেখার জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না।

Follow on Google