২০২১ ভোটপরবর্তী হিংসায় উসকানি! পরমব্রত বিরুদ্ধে আইনি অভিযোগ করলেন হাইকোর্টের আইনজীবী

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া রাজনৈতিক হিংসার আবহ ফের একবার আলোচনায় (parambrata)। এবার সেই ঘটনাকে ঘিরেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ...

By Sudipta Biswas

Published:

Follow Us
parambrata-chatterjee-legal-complaint-post-poll-violence-2021

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া রাজনৈতিক হিংসার আবহ ফের একবার আলোচনায় (parambrata)। এবার সেই ঘটনাকে ঘিরেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়দীপ সেন। অভিযোগ, ভোট-পরবর্তী অশান্তির সময় তাঁদের সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্য হিংসাকে উসকে দিয়েছিল এবং রাজনৈতিকভাবে প্রভাব ফেলেছিল।

গড়িয়াহাট থানায় জমা পড়া অভিযোগপত্রে আইনজীবী জয়দীপ সেন দাবি করেছেন, ২০২১ সালের ২ মে অর্থাৎ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেল প্রায় ৪টে নাগাদ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় একটি টুইট করেন। সেই পোস্টে লেখা ছিল, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!” অভিযোগকারীর দাবি, ওই মন্তব্য এমন এক সময়ে করা হয়েছিল যখন তৃণমূল কংগ্রেসের জয়ের ছবি স্পষ্ট হয়ে উঠছিল এবং বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষের খবর ছড়াতে শুরু করেছিল।

   

আরও দেখুনঃমনিপুরে চলছিল যুদ্ধের প্রস্তুতি! সেনা অভিযানে উদ্ধার বিপুল মারণাস্ত্র

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সেই পোস্টের প্রতিক্রিয়ায় “Hahahah Hok Hok” মন্তব্য করেছিলেন। অভিযোগকারীর মতে, এই ধরনের মন্তব্য কার্যত রাজনৈতিক হিংসাকে প্রশ্রয় দেওয়ার সামিল এবং তা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে চলা আক্রমণকে উৎসাহিত করেছিল।

 

চিঠিতে দাবি করা হয়েছে, ওই সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হামলা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং শারীরিক নির্যাতনের মতো একাধিক ঘটনা ঘটেছিল। এমনকি বেলেঘাটার অভিজিৎ সরকারের হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। আইনজীবীর বক্তব্য, জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরমব্রত ও স্বস্তিকার সামাজিক প্রভাব যথেষ্ট বেশি, ফলে তাঁদের মন্তব্য সাধারণ মানুষের মনোভাবকে প্রভাবিত করতে সক্ষম।

অভিযোগকারী আরও দাবি করেছেন, অভিনেতা-অভিনেত্রীর ওই পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। যদিও বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর হয়েছে, অভিযোগে উল্লেখ করা হয়েছে যে ঘটনাকালের নিরিখে তৎকালীন আইপিসির ধারাই প্রযোজ্য। সেই কারণে গড়িয়াহাট থানাকে এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার আবেদন জানানো হয়েছে।

এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখোপাধ্যায়ের তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের হয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা নিয়ে বহুবার রাজনৈতিক তরজা হয়েছে রাজ্যে। সেই সময়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কলকাতা হাইকোর্টও একাধিক মামলায় বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করেছিল। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই চার বছর পর নতুন করে আইনি বিতর্কে জড়ালেন টলিউডের দুই পরিচিত মুখ।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google