মনোতোষ চাকলাদার কি যোগ দেবেন ইস্টবেঙ্গলে?

সন্তোষ ট্রফির শুরু’র থেকেই নজরকাড়া ফুটবল খেলেছিলেন বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার (monotosh chakladar)। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল এসসি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের তরফে মনোতোষ’কে প্রথমে কলকাতা লিগ, ...

By Rana Das

Published:

Follow Us
monotosh chakladar really comes to east bengal

সন্তোষ ট্রফির শুরু’র থেকেই নজরকাড়া ফুটবল খেলেছিলেন বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার (monotosh chakladar)। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল এসসি ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের তরফে মনোতোষ’কে প্রথমে কলকাতা লিগ, আইএফএ শিল্ড এবং ডুরান্ড কাপে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল।তবে আইএসএলে খেলার সম্ভাবনা আছে ভেবে আপাতত সেই প্রস্তাবে মনোতোষ রাজি হননি বলেই জানানো হয়েছে।

   

তবে এখনই মনোতোষ’কে দলে পাওয়ার আশা ছাড়ছে না ইস্টবেঙ্গল,বৃহস্পতিবার বাংলা দলকে সম্বর্ধনা জানানো হয়েছিল লাল হলুদের তরফে,সেইদিন’ই ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি মনোতোষের সাথে এবিষয়ে আলোচনা চালান,কিন্তু সেই আলোচনা’র ফল কি ইতিবাচক ? সূত্রের খবর অনুযায়ী আপাতত নিজের সিদ্ধান্তে অনড় থাকতে চাইছেন বাংলার উদীয়মান এই প্রতিভাবান ডিফেন্ডার।বর্তমানে তিনি অপেক্ষায় আছেন আইএসএলে খেলার প্রস্তাব পাওয়ার, এখন পরবর্তী সময়ে মনোতোষ সিদ্ধান্ত বদলান কিনা সেটাই দেখার বিষয়‌।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google