পঞ্জাবের জয়রথ থামাল রাজস্থান, রিয়ানদের দাপটে বড় জয়

Rajasthan Royals ২২৪ রান তাড়া করে ৬ উইকেটে জয়, রিয়ান পরাগদের দাপটে প্রথম হার Punjab Kings-এর

rajasthan-royals-beat-punjab-kings

Kolkata, April 28: অবশেষে পঞ্জাবকে পরাজিত করল কোনো দল। এটি এই সিজনে শ্রেয়সদের প্রথম হার। তাও আবার ঘরের মাঠে। মঙ্গলবার আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। ম্যাচটি ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে গিয়েছে রিয়ান পরাগের দল।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। পঞ্জাব ২০ ওভার ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ২২৪ রান বানায়। প্রভসিমরন থেকে মার্কাস স্টয়নিস সকলেই ধারাবাহিকভাবে রান পেয়েছেন। ছন্দে ফিরেই আজ প্রভসিমরন ৪৪ বলে ৫৯ রান করেন। পঞ্জাবের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন স্টয়নিস। তাঁর ২২ বলে ৬২ রান প্রশংসনীয়। এছাড়া প্রিয়ংস আর্য্য (২৯), কুপার কনোলি (৩০), অধিনায়ক শ্রেয়স আয়ার (৩০), সূর্যান্স (৩) অবদান রাখেন।

   

Read More: বেঙ্গালুরুতে শুরু ‘স্পেশাল ২৫’! ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ গড়তে লক্ষ্মণের বিশেষ মিশন

জবাবে রাজস্থানও ব্যাট করতে নেমে প্রথম থেকেই দাপট দেখায়। এদিন যশস্বী ২৭ বলে ৫১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তরুণ বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে এসেছে ৪৩। এছাড়া ধ্রুব জুরেল (১৬), রিয়ান পরাগ (২৯), ইমপ্যাক্ট প্লেয়ার শুভম দুবে (৩০) অবদান রাখেন। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন ডোনোভান ফেরেইরা (৫২)।

Read More: স্যান্টনারের পরিবর্তে মুম্বই শিবিরে মহারাজ, চেন্নাই খুঁজছে তরুণ প্রতিভা

এদিন বোলিংয়ে বিশেষ দাগ কাটতে পারেনি। ১টি করে উইকেট নেন জোফ্রা আর্চার এবং নান্দ্রে বার্গার। এছাড়া ২টি উইকেট নেন যশ পুঞ্জ। উইকেট পাননি রবীন্দ্র জাদেজা, ব্রীজেশ শর্মা। পক্ষান্তরে পঞ্জাবের বোলাররাও কোনো বাজিমাত করতে পারেনি। ছন্দে ফিরে একা হাতে ৩টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ১টি উইকেট শিকার করেন অর্শদীপ সিং। তবে বল হাতে সম্পূর্ণ ব্যর্থ লকি ফার্গুসন, মার্কো জানসেন, হারপ্রীত ব্রার।