গম পাচার তদন্তে বড় পদক্ষেপ, নুসরতকে তলব করল ED

রেশন দুর্নীতি মামলায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । তদন্তকারী সংস্থা ইডি তাঁকে তলব করেছে এবং ২২ এপ্রিল কলকাতার ...

By Suparna Parui

Published:

Follow Us
Nusrat Jahan

রেশন দুর্নীতি মামলায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) । তদন্তকারী সংস্থা ইডি তাঁকে তলব করেছে এবং ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, বাংলাদেশে গম পাঠানো ঘিরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সময়েই বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত জাহান। ফলে ওই সময়কার প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত ছিলেন বলেই মনে করছে তদন্তকারী সংস্থা। এই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তের স্বার্থে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

   

যদিও এখনও পর্যন্ত নুসরতের(Nusrat Jahan) বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও তদন্তের অংশ হিসেবেই তাঁকে তলব করা হয়েছে। ইডির তরফে এই ধরনের তলব সাধারণত তথ্য সংগ্রহ ও ঘটনাপ্রবাহ বোঝার জন্য করা হয়। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় এই তলবকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, নুসরত জাহানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি কলকাতার পরিবর্তে দিল্লিতে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর আইনজীবীরা ইতিমধ্যেই সেই আবেদন ইডির কাছে জানিয়েছেন বলে খবর। এখন দেখার বিষয়, তদন্তকারী সংস্থা এই আবেদনে সাড়া দেয় কি না।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google