স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা না হলে লাইসেন্স বাতিল: মমতা

তৃণমূল কংগ্রেস সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্য সাথী কার্ড। অথচ এই কার্ড নিয়ে হাসপাতালগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও চিকিৎসা না পেয়ে ফিরে আসতে হয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তৃণমূল কংগ্রেস সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম স্বাস্থ্য সাথী কার্ড। অথচ এই কার্ড নিয়ে হাসপাতালগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও চিকিৎসা না পেয়ে ফিরে আসতে হয়েছে রোগীদের। এবার স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবহার নিয়ে হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কার্ডে চিকিৎসা না হলে সেই হাসপাতালের লাইসেন্স বাতিল হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সাথী কার্ড ফেরালে রাফ অ্যান্ড টাফ হওয়ার নির্দেশ দেওয়া হবে।

   

এদিন করোনা পরিস্থিতি নিয়ে সমস্ত জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্য, অন্যান্য রাজ্যের চেয়ে বাংলার স্বাস্থ্য পরিষেবা অনেক ভালো। তাই রাজ্যের মানুষ যাতে এখানেই চিকিৎসা করেন সেটাই চান তিনি।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে স্বাস্থ্য সাথী কার্ডের অর্থ রাজ্যে খরচ করার ব্যাপারে নিয়ম জারি করা হবে। রাজ্যের বাইরে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করে চিকিৎসার সুবিধা নিতে হলে বিশেষ অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া রাজ্যের বাইরে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করা চলবে না।

এমনিতেই স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করতে রাজি নয় বহু বেসরকারি হাসপাতাল। হাসপাতালগুলির তরফে জানানো হয়েছে, এত কম খরচে তারা চিকিৎসা করতে নারাজ। রাজ্যের বাইরে গেলে চিকিৎসায় অসুবিধা হবে। তাই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে জেলা এবং মহকুমা হাসপাতালগুলিকে রেফার করারা ক্ষেত্রে আরও সংযত হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাল্টিস্পেশালিটি হাসপাতাল থাকার পরেও কেন কথায় কথায় রেফার? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে বিডিও এবং জেলাশাসকদের কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google