ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বিশ্ব ক্রিকেটের বিরাট মঞ্চও বটে। এখন থেকে প্রতি বছর নানান নতুন তরুণ প্রতিভা উঠে আসে। এই মঞ্চে ঘরোয়া তরুণ ক্রিকেটাররা জাতীয় এবং আন্তর্জাতিক অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পান।
এরকম পাঁচজন প্রতিভাবান ক্রিকেটার যারা তাদের আইপিএল অভিষেক মরসুমেই নিয়েছেন ৪টি উইকেট:
১. প্রফুল হিঙ্গে (২০২৬): ব্যাক-আপ পেসার হিসেবে প্রফুলকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের বোলিং বিভাগের করুণ দশায় সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলার সুযোগ পান এই ডানহাতি পেসার। অভিষেক ম্যাচেই চারটি উইকেট নিয়ে সকলের নজর কাড়েন নাগপুরের প্রফুল। এদিন তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও হন।
২. সাকিব হুসেন (২০২৬): প্রফুল হিঙ্গের পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২১ বছরের এই তরুণেরও অভিষেক হয়। প্রথম ম্যাচেই যশস্বী সহ আরও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
৩. আশ্বানি কুমার (২০২৫): গত মরসুমের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয়েছিল আশ্বানির। প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ কেকেআর এর চারটি উইকেট তুলে নেন এই পেসার।
৪. পল ভালথাটি (২০১১): পল ভালথাটির ২০০৯ সালের আইপিএলে অভিষেক হয়। তবে তিনি প্রথমবার বল হাতে মাঠে নামেন ২০১১ কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস)এর হয়ে ডেকান চার্জার্স-এর বিপক্ষে। এই ম্যাচে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট হাতে একটি অর্ধশতকও হাঁকান।
৫. শাদাব জাকাতি (২০০৯): শাদাব জাকাতি চেন্নাই সুপার কিংস-এর একজন প্রাক্তন স্পিনার। ২০০৯ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাঁর অভিষেক হয়, কিন্তু প্রথম ম্যাচে তিনি বল করার সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)-এর বিরুদ্ধে তাঁর তিনি দ্বিতীয় ইনিংসে ২৪ রানে ৪টি উইকেট শিকার করেন।




















