সংগ্রামী যৌথ মঞ্চের নেতার উপর বাঁকুড়ায় নৃশংস হামলা, তৃণমূলের অভিযোগ

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যের উপর হামলা। হামলার ঘটনা ঘটল বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায়। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের সামনেই নৃশংস ভাবে জনা ৪০ দুস্কৃতি লাঠি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যের উপর হামলা। হামলার ঘটনা ঘটল বাঁকুড়ার স্কুলডাঙ্গা এলাকায়। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের সামনেই নৃশংস ভাবে জনা ৪০ দুস্কৃতি লাঠি ও হকি স্টিক নিয়ে মঞ্চের নেতা অরিন্দম মন্ডলের উপর হামলা চালায় বলে অভিযোগ।

পরে রক্তাক্ত অবস্থায় অরিন্দম মন্ডলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল।

   

এদিন বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকায় এবিটিএ এর হলঘরে সংগ্রামী যৌথ মঞ্চের একটি বৈঠক ছিল। বৈঠক শেষে মঞ্চের নেতা ভাস্কর ঘোষ সহ কয়েকজন স্থানীয় স্কুলডাঙ্গা মাজারের কাছে বসে ছিলেন।

অভিযোগ সেই সময় আচমকাই তৃনমূলের ছাত্র নেতা সুরজ বক্সের নেতৃত্বে তাঁদের উপর জনা ৪০ হামলা চালায়। লাঠি, হকি স্টিক সহ বিভিন্ন সামগ্রী নিয়ে হামলা চালিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অরিন্দম মন্ডলকে নৃশংস ভাবে মারধোর করা হয় বলে অভিযোগ।

ঘটনায় গুরুতর জখম হন অরিন্দম মন্ডল। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ভাস্কর ঘোষের দাবি রাজনৈতিক কারনে তাঁদের উপর হামলা চালানো হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।